Logo
Logo
×

নগরের বাইরে

বিপুল পরিমান অবৈধ ভারতীয় শাড়ী জব্দ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ০৭:৪৬ পিএম

বিপুল পরিমান অবৈধ ভারতীয় শাড়ী জব্দ
Swapno

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় অবৈধ শাড়ী, ১টি এ্যাম্বুলেন্সসহ ২জন চোরাকারবারীকে গ্রেফতার করে র‌্যাব-১১।আজ (৪ ডিসেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

র‌্যাব-১১‘র মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, অভিযানকালে একটি এ্যাম্বুলেন্স তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় শাড়ী, থ্রী-পিছ ও লেহেঙ্গা চোরাচালানের সাথে জড়িত ২জন চোরাকারবারী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো : কুমিল্লা জেলার কোতয়ালী থানার রাচিয়া এলাকার আ. সাত্তারের ছেলে মো. নাইমুল হাসান রাকিব (২৭) এবং একই থানার আমড়াতলী এলাকার মো. মোসলেম উদ্দিনের ছেলে মো. আবুল কাশেম (৩২)। 

 

এ সময় তাদের হেফাজতে থাকা ১২০৮টি ভারতীয় শাড়ী, ৬৪টি ভারতীয় থ্রী-পিছ, ১৫টি ভারতীয় লেহেঙ্গা এবং অবৈধভাবে ভারতীয় শাড়ী পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি এ্যাম্বুলেন্স জব্দ করা হয়। 

 

আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এ্যাম্বুলেন্স চালক ও সহোযোগীর ছদ্মবেশ ধারন করে ভারত হতে অবৈধভাবে চোরাই পথে ভারতীয় শাড়ী, থ্রী-পিছ ও লেহেঙ্গা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন