Logo
Logo
×

নগরের বাইরে

৩৬ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ০৮:০৫ পিএম

৩৬ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Swapno

র‍্যাব-১১' পরিচালিত ২ টি পৃৃথক অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। গত শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার ভবেরচর আনারপুরা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

 

২০ কেজি গাঁজাসহ মো. সুমন মিয়া (৩২) নামক ০১ মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি পিকআপ জব্দ করা হয়। 

 

গ্রেফতারকৃত আসামী মো. সুমন মিয়া নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কলতাপাড়া এলাকার মো. আক্কাস আলীর ছেলে। সে একজন মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ পিকআপ গাড়ির চালকবেশে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে মূলত মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে আসছিল। 

 

 

অপর অভিযানে ১৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকরা হলো, মো. রাজিব (২০) এবং মোঃ আল আমিন (২১)। তাদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত আরও ০১টি পিকআপ জব্দ করা হয়। 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামী মো. রাজিব শরীয়তপুর জেলার নড়িয়া থানার বৈশাখীপাড়া এলাকার মৃত মজিবর রহমান ফকির এর ছেলে এবং অপর আসামী মোঃ আল আমিন ডিএমপি ঢাকার খিলগাঁও থানাধীন মেরাদিয়া এলাকার মৃত শেখ কামাল এর ছেলে। 

 

তারা পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। 

 

র‍্যাব-১১'র মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এসব তথ্য জানান। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

​​​​​

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন