Logo
Logo
×

নগরের বাইরে

গ্যাস লিকেজ থেকে আগুন,দগ্ধ ৪

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১, ১০:৪১ এএম

গ্যাস লিকেজ থেকে আগুন,দগ্ধ ৪
Swapno

গতকাল রাত ১১ টায় ফতুল্লার কায়েমপুরে একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার পাইপের লিকেজ থেকে আগুনের ঘটনায় নারীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। ৪ ডিসেম্বর শনিবার বিলাস নগর এলাকায় এ ঘটনা ঘটে।

 

দগ্ধরা হলেন গনি মিয়া, সাঈদ, মিলন ও চায়না বেগম। তারা ৬তলা ভবনের ৫তলার ভাড়াটিয়া। দগ্ধদের উদ্ধার করে এরই মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা সকলেই গার্মেন্টসের জুট গোডাউনের শ্রমিক।

 

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, কাজ শেষে বাসায় ফিরে রান্নার জন্য ম্যাচের কাঠি ধরানোর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এতে ঘরে থাকা ৪ জনই দগ্ধ হন। ধারণা করা হচ্ছে, সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে গ্যাস বেরিয়ে রুম ভর্তি ছিল।

 

আগুনে চার শ্রমিকের দগ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে। তাদের প্রাথমিক ধারনা, গ্যাস লিকেজ থেকে আগুন ধরে এমন ঘটনা ঘটতে পারে।

/আআতু/

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন