Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

Icon

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:২০ এএম

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
Swapno

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পথচারী নিহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে জালকুড়ি বাস স্ট্যান্ডের সামনে দুর্ঘটনাটি ঘটে।

 

পুলিশ সূত্রে জানা যায়, রাস্তা পার হওয়ার সময় ওই পথচারী ঢাকাগামী শাহ সিমেন্টের (ঢাকা মেট্রো-উ ১১-১১২৬) গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। 

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, নিহত পথচারীর নাম পরিচয় এখনও জানা যায় নি। ঘাতক শাহ সিমেন্টের গাড়িটিকে আটক করা সম্ভব হলেও ড্রাইভার-হেলপার আগেই পালিয়ে যায় । মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন