Logo
Logo
×

নগরের বাইরে

গ্যাস লিকেজ থেকে আগুন,দগ্ধ একই পরিবারের ৪ জন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ১০:৫৫ এএম

গ্যাস লিকেজ থেকে আগুন,দগ্ধ একই পরিবারের ৪ জন
Swapno

আড়াইহাজারে একটি বাসায় আগুন লেগে দুই শিশু সন্তানসহ একই পরিবারের চার সদস্য দগ্ধ হয়েছেন। আজ সোমবার (৬ ডিসেম্বর) ভোরে আড়াইহাজার উপজেলার ধুপতারা ইউনিয়নের কুমার পাড়া গ্রামের একটি বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

এতে দগ্ধরা হলেন, সোলাইমান (৪২), তার স্ত্রী রীমা আক্তার (৩১), তাদের দুই সন্তান মাহিদ (১৩) ও আরশ (৩)।তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

সোলাইমান এর চাচাতো ভাই ইউনুস জানান, ‘তাদের একতলা বাসাটিতে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হয়। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। তবে আজ ভোরে বিকট শব্দ হয়, এরপরপরই আগুন লাগে।

 

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, কোনোভাবে গ্যাস জমে এবং সেখান থেকেই আগুন লেগেছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন