নাসিক ২৩ নং ওয়ার্ড প্রার্থীদের পদচারণায় মুখরিত
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৬:০৫ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের আর মাত্র ১ মাস ১০ দিন বাকি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডর ব্যাপক প্রচারনাসহ নানা কর্মসূচি অব্যহত রেখেছে সম্বাভ্য কাউন্সিলর প্রার্থীরা। সে সাথে চলছে মনোনয়ন পত্র সংগ্রহের প্রস্তুতি।
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসচ্ছে ভোটারদের মাঝে উৎসব আমেজ তত বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন এলাকায় সম্বাভ্য প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে ২৩ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লা। বিভিন্ন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দরের ৯টি ওয়ার্ডের মধ্যে ২৩ নং ওয়ার্ডটি একটি গুরুত্বপূর্ন ওয়ার্ড। এটি এক সময় কদম রসুল পৌরসভার ৫নং ওয়ার্ডে অন্তঃভূক্ত ছিল। ১৮৭৬ সালে নারায়ণগঞ্জে প্রথম পৌরসভা হয়ে আত্নপ্রকাশ ঘটে ঐতিহ্যবাহী মদনগঞ্জ এলাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের মাধ্যমে কদম রসুল পৌরসভার ৫নং ওয়ার্ডটি বিলুপ্ত করে বন্দরের উইলসন রোড (উত্তর ও দক্ষিণ অংশ) একরামপুর রোড ১ম ও ২য় অংশ, কদম রসূল রোড, গোলাম আসাদ রোড, স্বল্পের চক নিয়ে ২৩ নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডটি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বন্দর অংশের প্রধান ওয়ার্ড। এ ওয়ার্ডে জনসংখ্যা হল প্রায় ৮০ হাজার এর মধ্যে ভোটার সংখ্যা হল প্রায় ২৩ হাজারে উপর।
এই ওয়ার্ডে অবস্থিত রয়েছে ঐতিহ্যবাহী কদম রসুল দরগা শরিফ, সরকারি খাদ্য গুদাম, আকিজ সিমেন্ট ফ্যাক্টরি, নাসিক বন্দর কার্যালয়, কদম রসুল বিশ্ব বিদ্যালয়, বন্দর কেন্দ্রীয় কবরস্থান ও নবীগঞ্জ কবরস্থান, ১টি শঁসান, ১৭টি মসজিদ, ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক স্কুল ২টি, মাদ্রাসা সংখ্যা হল ২টি, ২টি খেয়া ঘাট ও বন্দর সমর ক্ষেত্রসহ নানা রকমের ব্যবসা প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠনের পর ২৩নং ওয়ার্ডে প্রথম কাউন্সিলার পদে নির্বাচনে অংশ নেয় ১১ জন প্রার্থী । নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ নেতা সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান দুই দুই বার বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়। আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে ২৩ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে ৫ জন প্রার্থী আগ্রহ প্রকাশ করে গনসংযেগ ও উঠান বৈঠক অব্যহত রেখেছে। এরা হলেন, বন্দর ৪২৪ দক্ষিন উইলসন রোড এলাকার সাবেক কমিশনর মরহুম বরেক সরদারের সুুযোগ্য ছেলে ২৩ নং ওয়র্ডের দুই দুইবারের নির্বাচিত কাউন্সিলর নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, ১৮১/১ উইলসন রোড নূরবাগ নবীগঞ্জ এলকার মরহুম আব্দুল গনী মিয়ার সুযোগ্য ছেলে বন্দর ২৩ নং ওয়ার্ড বিএনপি সাধারন সম্পাদক ও মহানগর সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ মোস্তাকুর রহমান মোস্তাক, নবীগঞ্জ কবিলেরমোড় এলাকার মরহুম মোবারক হোসেন মিয়ার সুযোগ্য ছেলে ২৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক হাজী জাকির হোসেন, ৩১২ নং উইলসন রোড এলাকর মরহুম আবুল কালাম মিয়ার সুযোগ্য ছেলে ২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি ও ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ও সমাজ সেবক মোঃ লিটন ও বন্দর উইলসন রোড এলাকার মরহুম মহিউদ্দিন মিয়ার সুযোগ্য ছেলে ব্যবসায়ী মো. হান্নান।
এব্যাপারে গত দুই বারের নির্বাচিত কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান গনমাধ্যমকে জানিয়েছে, ২৩ নং ওয়ার্ডবাসী আমাকে ভালোবাসে বলেই আমি বার বার র্নিবাচিত হই। আমার ওয়ার্ডে উন্নয়নে পরিপূর্ন। আমি আরো উন্নয়ন করতে চাই আপনাদের জন্য। আমি আমার ওয়ার্ডবাসীর আপদে বিপদে পাশে দাঁড়াই বলে তারা আমাকে এতে ভালোবাসে। আমি বঙ্গবন্ধুর সৈনিক আমি ওসমান পরিবারে সৈনিক। বন্দর ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ঘাঁটি। অনেক পরিশ্রম করে বন্দর ২৩ নং ওয়ার্ডকে আওয়ামীলীগের ঘাঁটি হিসেবে তৈরি করেছি। পরিশেষে আমি আমার ভোটার মা বোন ও ভাইদের দোয়া ও সমর্থন প্রত্যশা কামনা করছি।
এ ব্যাপারে কোউন্সিলর প্রার্থী সেচ্ছাসেবক দলের নেতা মোস্তাকুর রহমান মোস্তাক গনমাধ্যমে এক প্রতিক্রিয়ায় জানান, ২৩ নং ওয়ার্ডটি আওয়ামীীগের ঘাঁটি হিসেবে পরচিত। এ নির্বাচনে আওয়ামীগের ঘাঁটি ভেঙ্গে বিএনপি দূর্গ তৈরি করতে চাই। ২৩ নং ওয়ার্ডবাসী আমার সাথে থাকলে আমি আশাবাদী ২৩ নং ওয়ার্ড বিএনপি দূর্গ হিসেবে পিিচতি পাবে। আমি ২৩ নং ওয়ার্ডের ভোটার ভাই বোনদের দোয়া ও সমর্থন আশাবাদী।
২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভপতি ও একই ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য ও কাউন্সিলর প্রার্থী মো. লিটন গণমাধ্যমকে জানিয়ছে, আমি ৫টি বছর ২৩ নং ওয়ার্ড বাসী পাশে থেকেছি। তাদের সুখে দুঃখে তাদের সাথী হয়েছি। মানুষের ভালোবাসা আমি কাউন্সিলর পদে নির্বাচন করতে আগ্রহ প্রখাম করেছি। বিভিন্ন স্থানে গণসংযোগ চালাচ্ছি। আশা করি ২৩ নং ওয়ার্ডবাসী আমার পাশে থাকবে।
২৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী জাকির হোসেন গণমাধ্যমকে জানান, স্থানীয় আওয়ামীলীগর নেতাকর্মীদের সমর্থন নিয়ে আমি আসন্ন নির্বাচনে কাউন্সির পদে নির্বাচনে অংশ গ্রহন করার জন্য আগ্রহ প্রকাশ করছি। ২৩ নং ওয়ার্ডবাসী দলমত র্নিবিশেষে সবাইকে আমাকে পচ্ছন্দ করে। আমি ২৩ নং ওয়ার্ডবাসীর দোয়া ও সমর্থন পাওয়ার আশা করছি।
কাউন্সিলর প্রার্থী ব্যবসায়ী মো. হান্নান গণমাধ্যমকে জানান, মানব সেবা পরম ধর্ম। মানব সেবা করা উদ্দেশ্যে আমি নির্বাচনে অংশ গ্রহন করছি। আমি সাধারন মানুষের কাছে ভোট চেয়ে গনসংযোগ করছি। আমি আশাবাদী ২৩ নং ওয়ার্ডের জনগন আমাকে নির্বাচিত করে অসহায় মানুষর সেবা প্রদানের সহয়তা কবে।


