ফতুল্লায় নির্বাচনে ৬নং ওয়ার্ডে জনপ্রিয়তায় শীর্ষে জসিম উদ্দিন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৪:১৭ পিএম
দীর্ঘ ২৯ বছর পর হতে চলেছে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে নিবার্চন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. জসিম উদ্দিন জসিম। মো. জসিম উদ্দিন জসিম জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সুপরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান রাজনীতিবিদ হিসেবে।
দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। ভয়াবহ মহামারী করোনায় ছিলেন সাধারণ মানুষের সাথে। করোনার এই মহা দুর্যোগেও তিনি শুরু থেকে তিনি তার সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। জসিম উদ্দিন নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। জসিম উদ্দিন জসিম বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযোগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ৮নং ওয়ার্ডকে একটি রোল মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবো এলাকাবাসীকে।
আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে দুঃখে পাশে থাকা। আমি এই ওয়ার্ডের সন্তান। আমি আপনাদের সুখ ও দুঃখের সাথী হয়ে থাকতে চাই। এবং আপনাদের সমর্থন চাই। ইউনিয়ন পরিষদে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। ওয়ার্ডের বিভিন্ন সমাজ উন্নয়ন জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। আপনাদের সবার ভালেবাসা ও সমর্থনের মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন, লেখাপড়া ও খেলাধুলার মান আরো সমৃদ্ধ করতে কাজ করে যেতে চাই।


