রূপগঞ্জে ৬টি দোকান আগুনে পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রুপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৫:২১ পিএম
প্রতীকী ছবি
রূপগঞ্জে ৬টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ডহর গাও এলাকার আওলাদ মার্কেটে সোমবার ভোর রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় ৬টি দোকান পুড়ে ২০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্থরা।
কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার কোন কারন খুজে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে দুষ্কৃতকারীরা মার্কেটে আগুন লাগিয়ে পালিয়ে গিয়েছে। এসকল দোকানে মধ্যে কোন গ্যাস লাইন ও বিদ্যুৎ মিটার ছিলো না। এভাবেই কথা বলেন দোকান মালিক আওলাদ হোসেন। ক্ষতিগ্রস্থরা ডহরগাও এলাকার মোবারকের ছেলে আওলাদ হোসেন, জোলহাসের ছেলে রোমান, আবু সাইদের ছেলে আল আমিন। ওই মার্কেটে তাদের ছয়টি দোকান ছিলো। সবই পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ আওলাদ হোসেন আরো বলেন, আমরা সবাই প্রতিদিনের নেয় গতকালও দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই , ঠিক রাত আড়াইটার দিকে হটাৎ শুনতে পেলাম আমার দোকানে আগুন গেলেছে। এসে দোকানে আগুন জ্বলছে দেখে আমরা ডাক চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে এবং দীর্ঘ দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর মধ্যে সব কয়টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে এসময় এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা আসেনি। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি জিডি এন্ট্রি করা হয়েছে।


