৮নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীক নিয়ে লড়াবেন মেম্বার পদপ্রার্থী সবুজ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২১, ০৭:৩৭ পিএম
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৮নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী অত্র ওয়ার্ডের তিন তিনবারের সাবেক জনপ্রিয় মেম্বার প্রয়াত আব্দুস সালাম মেম্বারের জ্যেষ্ঠ সন্তান তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট শিল্পপতি হাজী নাজমুল হোসাইন সবুজ ঘুড়ি প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠিত হয়।
এসময়ে তরুন সমাজ সেবক ও বিশিষ্ট শিল্পপতি হাজী নাজমুল হোসাইন সবুজ তার পছন্দের প্রতীক ঘুড়ি বরাদ্দ পান। জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান এর কাছ থেকে ঘুড়ি প্রতীক গ্রহন করেন সবুজ। সবুজ তার পছন্দের প্রতীক ঘুড়ি বরাদ্দ পাওয়ায় উৎসাহিত হোন তার কর্মী সমর্থকরা। উৎসাহিত কর্মী সমর্থকরা সবুজের গলায় ফুলের মালা দিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, এড. রাসেল প্রধান, শাকিল আহমেদ, সাইদুল, আলেক, পলাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিক্রিয়া ব্যক্ত করে সবুজ বলেন, আলহামদুলিল্লাহ ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সাধারন মানুষের দোয়া ও সমর্থন নিয়ে মনোনয়ন ক্রয় করেছিলাম। গতকাল আমার পছন্দের প্রতীক ঘুড়ি পেয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো আমার মরহুম পিতা আব্দুস সালাম মেম্বারের মতো এই ওয়ার্ডের মানুষের পাশে থাকতে পারি। একটি আধুনিক ও ডিজিটাল মডেল ওয়ার্ড নির্মাণে আগামী নির্বাচনে সকলের ভোট কামনা করছি। বিজয়ী হয়ে নাগরিক সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো।


