Logo
Logo
×

নগরের বাইরে

সানজিদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৩:৫২ পিএম

সানজিদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি গ্রেফতার
Swapno

নগরীর কিল্লারপুল এলাকায় কিশোর সানজিদ দেওয়ান হত্যা মামলার ৩ নম্বর আসামি কবিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ ডিসেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির কিল্লারপুল এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

 

এ বিষয়ে নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্জামান বলেন, গতকাল রাতে এ মামলার ৩ নম্বর আসামি কবিরকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে।

 

এর আগে গত সোমবার (২২ নভেম্বর) কিশোর সানজিদের বাবা রিপন দেওয়ান বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামালার অপর আসামিরা হলেন- কিল্লারপুল এলাকা মৃত মুন্নাফের ছেলে আদম ও কদম এবং মৃত আহাম্মদ আলীর ছেলে রনি।

 

প্রসঙ্গত, গত রবিবার (২১ নভেম্বর) রাতে সাড়ে ৯টার দিকে ব্যাডমিন্টন কোর্টের জন্যে কিল্লারপুলে বাশ নিয়ে আসার জন্যে যায় সানজিদ, সিজান ও আরো ২-৪ জন। সে সময় রাস্তায় দুই ছেলে মেয়েকে ঘিরে ৬-৭ জন জড়ো থাকায় কারণ জিজ্ঞেস করে সানজিদ। তখন আদম আর কদম নামের দুই ভাই সঙ্গে বাকবিতন্ডা ও হাতাহাতির এক পর্যায়ে ছুরিকাঘাত করে সানজিদ ও সিজানকে। আহত সিজানকে ভিক্টোরিয়া হাসপতাল নিয়ে তাকে চিকিৎসা দেয়া হয় এবং সানজিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন