Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে ৬ নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৩:৫৮ পিএম

আড়াইহাজারে ৬ নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান
Swapno

চতুর্থ ধাপে অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১০টির মধ্যে ৬ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) নির্বাচনী প্রতীক বরাদ্দ শেষে উপজেলা নির্বাচন অফিস কর্তৃক এ তথ্য জানান হয়।

 

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান জানান, উপজেলার ফতেপুর, দুপ্তারা, ব্রাহ্মন্দী, বিশনন্দী, মাহমুদপুর এবং হাইজাদী ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। নির্বাচিত সকলেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী।

 

বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, দুপ্তারা ইউনিয়ন পরিষদে মো. আবু তালিব, দুপ্তারা ইউনিয়ন পরিষদে মো. নাজমুল হক, ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদে মো. লাক মিয়া, বিশনন্দী ইউনিয়ন পরিষদে মো. সিরাজুল ইসলাম এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদে মোহাম্মদ আমান উল্যাহ এবং হাইজাদী ইউনিয়ন পরিষদে আলী হোসেন নির্বাচিত হয়েছেন।


উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর আড়াইহাজার উপজেলায় ১০ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল এবং মঙ্গলবার মনোনীত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন