Logo
Logo
×

নগরের বাইরে

স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৪:০২ পিএম

স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা
Swapno

অভিমান করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মাসুদ রানা (২৩) নামের এক যুবক। নিহত মাসুদ রানা নওগাঁ জেলার নিয়ামপুর থানার ছাতড়া ধর্মপুরের মো. ফজলু মন্ডলের ছেলে ও ফতুল্লা থানার ভুইঘর রাসাই মিলস্থ মো. শাহজাহানের তৃতীয় তলার ভাড়াটিয়া।

 

এ ঘটনায় নিহত মাসুদ রানার পিতা ফজলু মন্ডল বাদী হয়ে মঙ্গলবার (৭ ডিসেম্বর) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। জানা যায়, নিহত মাসুদ রানা ও তার স্ত্রী গত আট মাস ধরে ফতুল্লা থানার ভুইঘর রাসাই মিলস্থ মো. শাহজাহানের তৃতীয় তলার ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো। এবং উভয়েই গার্মেন্টসে চাকুরী করতো। রোববার (৫ ডিসেম্বর) বিকেলে নিহত মাসুদ রানার স্ত্রী সোনিয়া রাগ করে নিজ পিত্রালয়ে চলে যায়।

 

সোমবার সকাল নয়টার দিকে নিহত মাসুদ রানার সাথে তার পিতার মোবাইল ফোনে কথা হয়। পরে দুপুর ২ টার দিকে কে বাড়ীওয়ালা নিহতের বাবাকে ফোন করে জানায়,তার ছেলে মাসুদ রানা ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক পলাশ জানায়, সোমবার দুপুর পৌনে দুইটা পর্যন্ত ঘরের দরজা লাগানো দেখে বাড়ীর অনেকেই মাসুদকে ফোন দেয়।

 

কিন্ত ফোন না ধরায় দরজায় নক করে তাতে কোন সারা শব্দ না পেয়ে দরজার ফাক দিয়ে উকি দিয়ে দেখতে পায় ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচানো ঝুলছে নিহতের দেহ। তিনি আরো জানান, নিহতের পরিবারের ধারনা নিহতের স্ত্রী রাগ করে রোববার বাবার বাড়ী চলে যাওয়ায় নিহত মাসুদ রানা হতাশগ্রস্থ হয়ে আত্মহত্যা করে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন