Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৪:১২ পিএম

বন্দরে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন গৃহবধূর মৃত্যু
Swapno

নবজাতের কাঁথা শুকাতে গিয়ে বন্দরে মিতু আক্তার (২৫) নামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে দীর্ঘ ৮ দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করার খবর পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৩টায় ঢাকা শেখ হাসিনা র্বান ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়।

 

মৃত্যু বরণকারি গৃহবধূ মিতু আক্তার নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার আব্দুল খালেক মিয়ার মেয়ে বলে জানা গেছে। এ আগে গত ২৯ নভেম্বর দুপুর ২টায় বন্দর থানর নবীগঞ্জ বাসস্টান্ডস্থ চেয়ারম্যান বাড়ী সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এ ব্যাপারে নিহত গৃহবধূর পিতা বাদী হয়ে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

 

বিভিন্ন সূত্রে ও অপমৃত্যু মামলার বাদী গণমাধ্যমকে জানান, ২৫ দিন পূর্ব আমার মেয়ে মিতু আক্তরের একটি কন্য সন্তারে জন্ম হয়। গত ২৯ নভেম্বর দুপুরে আমিসহ আমর পরিবারের লোকজন বাড়িতে ছিলাম। ওই সময় আমার মেয়ে মিতু তার সন্তানের কাঁথা শুকানোর জন্য রান্না ঘরে যায়। কিছুক্ষণ পর তার ডাক চিৎকারে শব্দ পেয়ে আমরা রান্না ঘরে এসে দেখি আমার মেয়ের শরীরের বিভিন্ন স্থানে আগুন লেগে গেছে।

 

আমরা সাথে সাথে আগুন নিভিয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাই। পরে সেখানে দীর্ঘ ৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৩ টায় আমার মেয়ে মৃত্যুবরণ করে। এ ব্যাপারে আমি বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন