Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি,আহত ১

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৪:১৬ পিএম

আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি,আহত ১
Swapno

আড়াইহাজারে সিঙ্গাপুর ফেরত নবী হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় নগদ ও স্বর্ণালঙ্কার সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ।

 

এ সময় বাঁধা দিলে প্রবাসীকে পিটিয়ে আহত করা হয়। আড়াইহাজার পৌরসভাধীন স্থানীয় রোকন উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ছোট বাড়ৈইপাড়া এলাকায় গত সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এই ঘটনা ঘটেছে। অপরদিকে একই রাতে স্থানীয় নাংড়াপাড়া এলাকার মিকাঈল নামের এক সার ও বীজ ব্যবসায়ীর বাড়িতেও ডাকাতরা হানা দেয়।

 

তবে এ বাড়ি থেকে কিছু নিতে পারেনি। তার ছেলে তামজিদ আহমেদ (১৭) ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। তাকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রবাসী নবী হোসেন জানান, রাত ১টার দিকে ১০-১২ জনের মুখোশ পরিহিত একদল ডাকাত (একতলা) বিশিষ্ট বিল্ডিংয়ের প্রধান দরজার লগ ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে বিভিন্ন কক্ষে থাকা পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলা হয়।

 

বিভিন্ন কক্ষে ঢুকে আসবাবপত্র তছনছ করে আলমারী, সুকেজ ও টাং ভেঙে প্রায় ১০ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও নগদ প্রায় ১ লাখ পঞ্চাশ হাজার টাকা ও একটি দামী মোবাইলসেট লুট করে নিয়ে যায়। তিনি আরো বলেন, ডাকাতরা সদস্যরা সবাই মুখোশ পরিহিতি অবস্থায় ছিল। তাদের বয়স ৩০-৩৫ এর মধ্যে হতে পারে। তাদের প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র ছিল। তাদের বাঁধা দেওয়া হলে আমাকেও তারা মারধর করে। এক পর্যায়ে ডাকাত সদস্যরা আমার পাসহ হাত ও মুখ গামছা দিয়ে বেঁধে কক্ষে ফেলে রাখে।

 

এদিকে স্থানীয় নাংড়াপাড়া এলাকার সার ও বীজ ব্যবসায়ী মিকাঈল জানান, রাত আনুমানিক ১টার দিকে তার বাড়িতে ডাকাতরা হানা দেয়। তারা বিল্ডিংয়ের তিনটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে এ বাড়িতে কিছু নিতে পারেনি। এ সময় বাঁধা দিলে তার ছেলে তামজিদ আহমেদ (১৭) ধারালো অস্ত্র দিয়ে কোপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় ডাতাকদলের সদস্যরা। তাকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ‘ঘটনা আমার জানা নেই; তবে কেউ অভিযোগ দিলে তা গ্রহণ করা হবে।’  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন