Logo
Logo
×

নগরের বাইরে

৮নং ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করলে রুহুল আমিন

Icon

সিদ্দিরগঞ্জ প্রতিনিধি।

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৫:০৬ পিএম

৮নং ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করলে রুহুল আমিন

গতকাল নাসিক ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লার পক্ষে নমিনেশন ক্রয় করেন মুক্তিযোদ্ধারা।

Swapno

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৬ জানুয়ারি নির্বাচন উপলক্ষে নাসিক ৮ নং ওয়ার্ডের সফল কাউন্সিলর মো. রুহুল আমিন মোল্লার পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করলেন মুক্তিযোদ্ধা কমান্ডারসহ মুক্তিযোদ্ধারা।গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তা থেকে এ মনোনয়ন ফরম ক্রয় করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন সফল ২ বারের ও শ্রেষ্ঠ কাউন্সিলর মনোনয়ন ফরম ক্রয় করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার শাহজাহান জুলহাস,মুক্তি যোদ্ধা মজিবুর রহমান সাউদ, মুক্তি যোদ্ধা আব্দুল মতিন, মুক্তি যোদ্ধা মহিউদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, মুক্তি যোদ্ধা এহসান কবির রমযান, মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সাউদ ও ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর সচিব সাইফুল ইসলাম।

 

সাবেক কমান্ডার শাহজাহান জুলহাস বলেন, মানুষের পাশে, মানুষের সাথে যাকে পাই সে হলো নাসিক ৮নং ওয়ার্ডে সফল ও নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর ২ বারের জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেন, তার পক্ষে আমরা উৎসাহ উদ্দিপনা নিয়ে মনোনয়ন ফরম ক্রয় করেছি।আমরা এমন জনপ্রতিনিধি মনোনয়ন ফরম ক্রয় করে দিয়েছে আমরা নিজেদের ধন্য মনে করছি।

 

যিনি ১০ টি বছর এ ওয়ার্ডবাসীর জন্য নিরলস ভাবে কাজ করে গেছেন।আমরা তার পক্ষে মনোনয়ন ও নির্বাচনী মাঠে আছি থাকব। এদিকে সফল কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, জনগণ আমাকে দুই বারের জনপ্রতিনিধি বানিয়েছে আমি তাদের সেবা করেছি, এলাকার উন্নয়ন করেছি তার আবারও আমাকে জনপ্রতিনিধি দায়িত্ব পালন করতে বিভিন্ন কাজে জনগণ মাঠে নেমেছে।

 

তারা আবারও আমাকে দায়িত্ব পালন করার দায়বার দিতে চায়। সবাই উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আমার নির্বাচনী মাঠে কাজ করছে। আমি ধন্যবাদ জানাই মুক্তিযোদ্ধাদের তারা আমার মনোনয়ন ফরম ক্রয় করার জন্য। সবাইকে আবারও নির্বাচনী সালাম ও সমর্থন প্রার্থনা কামনা করি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন