Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় হোসেনের আনারস প্রতীক পেয়ে আনন্দিত ভোটাররা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৫:১৬ পিএম

ফতুল্লায় হোসেনের আনারস প্রতীক  পেয়ে আনন্দিত ভোটাররা

ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী দেলোয়ার হোসেন আনারস প্রতীক পেয়েছেন।

Swapno

ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী কাজী দেলোয়ার হোসেন আনারস প্রতীক পেয়েছে। সোমবার সকালে জেলা নির্বাচন অফিসে উপিজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুন এ প্রতীক ঘোষনা করেন।

 

এসময় আনারস প্রতীক পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফতুল্লা ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী কাজী দেলোয়ার হোসেন বলেন, আমরা দীর্ঘ ৩০ বছর পর ফতুল্লা ইউনিয়ন নির্বাচনে ভোট দিতে যাচ্ছি। এখানে যেন কুতুবপুরের মত বিনা ভোটে চেয়ারম্যান হতে না পারে তার জন্য আমি ফতুল্লা ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।

 

সেই সাথে ভোটাররা যেন স্বতস্ফুর্ত ভাবে ভোট প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করেছি। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মানুষের পাশে থেকে সেবা করেছি। আশির দশকে তোলারাম কলেজে ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত হই আমি। তখন থেকে মানুষের জন্য কাজ করে আসছি। সেই সাথে ছাত্র রাজনীতিতেও অসহায় ছাত্র ছাত্রীদের পাশে থেকেছি।

 

তিনি আরও বলেন, ফতুল্লা ইউপিতে  দীর্ঘ দিন নির্বাচন বন্ধ থাকায় বিভিন্ন উন্নয়ন থেকে আমরা বঞ্চিত ছিলাম। তাই এবার নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় আমি এই নির্বাচনে মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি। আমি আনারস প্রতীক পাওয়া ফতুল্লারবাসী আনন্দিত হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন