Logo
Logo
×

নগরের বাইরে

ঘুড়ি মার্কা প্রতীক পেলেন ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সেলিম

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৫:২১ পিএম

ঘুড়ি মার্কা প্রতীক পেলেন ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী সেলিম

ফতুল্লা ইউ’পি নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নজরুল ইসলাম সেলিম পেলেন ঘুড়ি মার্কা প্রতীক।

Swapno

আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী নজরুল ইসলাম সেলিম ঘুড়ি মার্কা প্রতিক পেয়েছেন। গতকাল  মঙ্গলবার সকাল ১১টায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাচন অফিসার আফরোজা খাতুনের কাছ থেকে ঘুড়ি মার্কা প্রতীক সংগ্রহ করেন ফতুল্লা ইউ’পি নির্বাচনের ৭নং ওয়াডের্র সফল মেম্বার ও মেম্বার প্রার্থী নজরুল ইসলাম সেলিম।

 

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ। এ সময় নজরুল ইসলাম সেলিম বলেন,আমি বিগত ২৯ বছর ধরে ফতুল্লা ইউ’পির ৭নং ওয়ার্ডের মেম্বার।

 

আমি এবারও ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। আমার মার্কা ঘুড়ি। আগামী ২৬ ডিসেম্বর আমার ঘুড়ি মার্কায় ভোট দিয়ে  আপনাদের সেবা ও পাশে থাকে ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করার সুযোগ দিন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন