Logo
Logo
×

নগরের বাইরে

উন্নত চিকিৎসা নিতে ভারতে গেলেন শ্রমিকনেতা পলাশ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৬:৪৩ পিএম

উন্নত চিকিৎসা নিতে ভারতে গেলেন শ্রমিকনেতা পলাশ
Swapno

উন্নত চিকিৎসা গ্রহণ করার লক্ষ্যে ভারতের দিল্লির বিখ্যাত একটি হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ। গতকাল বুধবার ৮ ডিসেম্বর দুপুরের ফ্লাইটে তিনি দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা হন।

 

 তিনি তার শরীরের আরোগ্য কামনা করে দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেছেন তার মুখপাত্র ও জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানার সভাপতি পিয়াস আহম্মেদ সোহেল।  দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করে তিনি বলেন, আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ ফতুল্লা তথা নারায়ণগঞ্জ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী, দানবীর মরহুম ইদ্রিস আলী মেম্বারের পদাঙ্ক অনুসরণ করে ছাত্রলীগের রাজনীতি শুরু করলেও পরবর্তীতে তিনি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিজেকে আপোষহীন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন। শুধু তাই নয় শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলার জন্য জাপান, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশে শ্রমিক প্রতিনিধিত্ব করেছেন।

 

সৎ, আদর্শবান এই শ্রমিক নেতাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে অধিষ্ঠিত করেছেন। কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে শ্রমিক লীগকে সুসংগঠিত করে যখন দলীয় নির্দেশনা মোতাবেক দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করে আসছিলেন ঠিক তখনই তিনি করোনায় আক্রান্ত হন। করোনা মুক্ত হওয়ার পর তার কিডনি জনিত সমস্যা ধরা পড়ে। তারপরও তিনি দলীয় সকল কর্মকাণ্ডে নিজেকে সক্রিয় রাখেন।

 

সম্প্রতি তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পুরোপুরি সুস্থতা লাভ করে দলীয় ও শ্রমজীবী মানুষের কল্যাণে যেনো আত্মনিয়োগ করতে পারেন সেলক্ষ্যে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। তাই আমি আমার রাজনৈতিক গুরু আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুঃসময়ের কাণ্ডারী, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশের পুরোপুরি সুস্থ্যতা কামনায় দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করছি। মহান রাব্বুল আলামিন যেনো তাকে পুরোপুরি সুস্থতা দান করেন। আমিন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন