Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় প্রতারক ও জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২১, ০৯:০১ পিএম

ফতুল্লায় প্রতারক ও জালিয়াত চক্রের তিন সদস্য গ্রেফতার
Swapno

ফতুল্লায় প্রতারক ও জালিয়াতি চক্রের তিন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গতকাল বুধবার ভোর রাতে ফতুল্লার বক্তাবলী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলো, মৃত সোবহান মাদবরের পুত্র সামেদ আলী এবং তার দুই ছেলে সজিব এবং রাজিব।

 

র‌্যাব-১১’র  স্কোয়াড্রন লিডার উপ-পরিচালক কোম্পানী কমান্ডার একেএম মুনিরুল আলম এসব তথ্য নিশ্চিত করে জানান, তারা সকলেই ফতুল্লার আকবরনগর এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ঢাকা মেডিকেলের সার্টিফিকেট এবং বহির্বিভাগের রোগীর টিকিট জাল করে জনৈক ব্যক্তিগণের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে জাল-জালিয়াতিমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে।

 

তারা দীর্ঘদিন ধরে ৮/১০ টি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে আসছিল যার প্রত্যেকটি মিথ্যা মামলা বলে  চূড়ান্ত রিপোর্ট দাখিল করা হলে বিবাদীগণ বাদীপক্ষের বিরুদ্ধে বিভিন্ন জাল-জালিয়াতি মূলক মিথ্যা মামলা থেকে বাঁচার অভিপ্রায়ে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয়ে একটি সিআর মামলা দায়ের করেন। মামলার শুনানীতে আসামীগণ হাজির না হলে বিজ্ঞ আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ারা জারি করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন