সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৫:১৮ পিএম
সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার চিটাগাং রোড থেকে মোছা. মদিনা খানকে (১৯) আট কেজি গাঁজা এবং গত ১৪ নভেম্বর হাসি আক্তার খুশীকে (২৭) চারকেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
র্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি রেজওয়ান সাইদ জিকু জানান, গ্রেফতারকৃত মোছাঃ মদিনা খান গাজীপুর জেলার জয়দেবপুর থানার শিববাড়ী এলাকার মোঃ ফরিদ এর মেয়ে এবং হাসি আক্তার খুশী ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার তারইকান্দি এলাকার মো. রতন এর মেয়ে। হাসি আক্তার খুশী একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, তার বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
র্যাব আরো জানায়, আসামীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।


