Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে গাঁজা, ফেন্সিডিলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৫:২৬ পিএম

সিদ্ধিরগঞ্জে গাঁজা, ফেন্সিডিলসহ গ্রেফতার ২, প্রাইভেটকার জব্দ
Swapno

সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় ৩৫০ বোতল ফেন্সিডিল এবং ২০ কেজি গাঁজাসহ ২ জন  মাদক ব্যবসায়ীকে হাতে-নাতে গ্রেফতার করে র‌্যাব। গতকাল ৮ ডিসেম্বর সকালে পরিচালিত এক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো মো. সাজ্জাদ হোসেন ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত সিরাজ উদ্দিন এর ছেলে এবং অপর আসামী মো. মাসুদ রানা শরীয়তপুর জেলার ডামুড্যার শিধলকুড়া এলাকার মো. আলী হোসেন এর ছেলে। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।

 

র‌্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি রেজওয়ান সাইদ জিকু জানান, গ্রেফতারকৃত আসামী মো. সাজ্জাদ হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার দায়ে ইতিপূর্বে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে।

 

অনুসন্ধানে জানা গেছে প্রাইভেটকারের চালক ও যাত্রীর ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

 

তাদের বিরুদ্ধে সিদ্দিরগঞ্জ থানায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন