Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে হোসেয়ারি ব্যবসায়ী নিখোঁজ

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৫:৫৭ পিএম

বন্দরে হোসেয়ারি ব্যবসায়ী নিখোঁজ
Swapno

রুপগঞ্জের ভুলতা গাউছিয়া হাটের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে বন্দরে হোসিয়ারী ব্যবসায়ী আবু সাত্তার (২৬) নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত ৬ ডিসেম্বর সোমবার দিবাগত রাত ৪টায় তার নিজ বাড়ী বন্দর উপজেলার তিনগাও এলাকা থেকে গাউছিয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় ওই ব্যবসায়ী।

 

 

এ ব্যাপারে নিখোঁজ হোসিয়ারী ব্যবসায়ীর মামা গোল মোহাম্মদ মিয়া বাদী হয়ে বুধবার দুপুরে বন্দর থানায় নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং- ৩৬৬ তাং- ৮-১২-২১ইং। নিখোঁজ হোসিয়ারী ব্যবসয়ী আবু সাত্তার বন্দর উপজেলার তিনগাঁও এলাকার রমিজ উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ব্যাপারে নিখোঁজ জিডির বাদী গনমাধ্যমকে জানান, আমার ভাগ্নিা আবু সাত্তার দীর্ঘ দিন ধরে হোসিয়ারী ব্যাবসা করে আসছে।

 

এর ধারাবাহিকতায় গত ৬ ডিসেম্বর দিবাগত রাত ৪টায় আমার ভাগ্নিা হোসিয়ারী মালামাল বিক্রি করার জন্য প্রায় আড়াই লাখ টাকা মালামাল নিয়ে তার নিজবাড়ী তিনগাও থেকে গাউছিয়া হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। অনেক স্থানে খোঁজাখুজি করে আমার ভাগ্নিার কোন হদিস না পেয়ে এ ব্যাপরে বন্দর থানায় একটি নিখোঁজ জিডি এন্ট্রি করেছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন