নির্বাচন নিয়ে জমাজমাট বন্দরে ২৪ নং ওয়ার্ড
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৬:২৮ পিএম
নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের নিবার্চনের আর মাত্র ১ মাস ৪ দিন বাকি। চলছে মনোনয়ন পত্র সংগ্রহের কাজ। আসন্ন র্নিবাচনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীরা এখন পর্যন্ত তেমন ভাবে প্রচার প্রচারনা না নামলেও সম্বাভ্য কাউন্সিল প্রার্থীরা কিন্তু প্রচার প্রচারনা জমিয়ে তোলেছে। কাউন্সিলর পদে আগ্রহী প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের ২৪নং ওয়ার্ডর ব্যাপক প্রচারনাসহ নানা কর্মসূচি অব্যহত রেখেছে।
নিবার্চনের দিন যতই ঘনিয়ে আসচ্ছে ভোটারদের মাঝে উৎসব আমেজ তত বৃদ্ধি পাচ্ছে। সম্বাভ্য প্রার্থীদের প্রচার প্রচারনায় মুখরিত হয়ে উঠেছে ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায়। বিভিন্ন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের বন্দরের ৯টি ওয়ার্ডের মধ্যে ২৪ নং ওয়ার্ডটি একটি গুরুত্বপূর্ন ওয়ার্ড। এটি এক সময় কদম রসুল পৌরসভার ৬নং ওয়ার্ডে অন্তঃভূক্ত ছিল। ১৮৭৬ সালে নারায়ণগঞ্জে প্রথম পৌরসভা হয়ে আত্নপ্রকাশ ঘটে ঐতিহ্যবাহী মদনগঞ্জ এলাকা।
নাসিক গঠনের মাধ্যমে কদম রসুল পৌরসভার ৬নং ওয়ার্ডটি বিলুপ্ত করে বন্দরের কাইতাখালী, নোয়াদ্দা, আমিরাবাদ ১ ও ২, চৌড়াপাড়া, দেউলি, দেউলী চৌরাপাড়া, দরগাহ উত্তর অংশ হতে ইসলাম বাগ, নবীগঞ্জ বাজার, রওশনবাগ, বক্তারকান্দি, গোলাম আসাদ রোড, টি হোসেন রোড, নবীগঞ্জ রোড ১ম ও ২য় অংশ, শাসুদ্দিন ইলিয়াছ শাহ রোড এবং নবীগঞ্জ (আংশিক) এলাকা নিয়ে ২৪ নং ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে জনসংখ্যা হল প্রায় প্রায় ৪৫ হাজার এর মধ্যে আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা হল ১৪ হাজার ৫’শ ৩০ জন।
এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা হলো ৭ হাজার ১’শ ৭৩ জন ও মহিলা ভোটার সংখ্যা হলো ৭ হাজার ৩’শ ৫৭ জন। এ ওয়ার্ডে অবস্থিত রয়েছে কদম রসুল দরগা শরিফ, ২টি উচ্চ মাধ্যমিক স্কুল, ৫টি প্রাথমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, এসিআই কম্পোনী, ভূমি অফিস, নবীগঞ্জ হাট, ১টি খেয়াঘাট, ১টি পারিবারিক র্পাক, ৮টি জামে মসজিদ, কাইতাখালি এলাকায় রয়েছে ১টি বেসরকারি হাসপাতালসহ বিভিন্ন ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান। নির্বাচিত হয়। নাসিক গঠনের পর ২৪নং ওয়ার্ডে প্রথম কাউন্সিলার পদে নির্বাচনে অংশ নেয় ১১ জন প্রার্থী ।
আসন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে ২৪ নং ওয়ার্ডে ১১ জন কাউন্সিলর পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছে। এরা হলো নবীগঞ্জ ইসলামবাগ এলাকার মরহুম হাজী হানিফ মিয়ার সুযাগ্য সন্তান মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আফজাল হোসেন, নবীগঞ্জ উত্তর পাড়া এলাকার মোঃ সালাউদ্দিন মিয়ার সুযোগ্য সন্তান আশ্রাফুল ইসলাম অপু, একই এলাকার মরহুম নওশের আলী মিয়ার সুযোগ্য সন্তান হাজী আফসার উদ্দিন খোকন ভেন্ডার, নবীগঞ্জ ইসলামবাগ এলাকার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার মোঃ শরিফ মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন, বক্তারকান্দী এলাকার মরহুম খন্দকার লাল চাঁন সরদারের ছেলে নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু পেশাজিবী পরিষদের সহ-সভাপতি খন্দকার মোঃ আমজাদ হোসেন, মহানগর ২৪ নং ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুস সামাদ ও তার আপন ভাই হাজী গোলাম হোসেন, তার আপন ভাতিজা ফয়সাল আহমেদ, মোঃ সাজ্জাত হোসেন সাজু এরা সকলেই একই ( ইসলামবাগ) এলাকার বাসিন্দা।
উল্লেখ্য যে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২০১১ সালের ৩০ অক্টোবর ও ২০১৬ সালের ২২ ডিসেম্বর নির্বাচনে ২৪ নং ওর্য়াড কাউন্সিলর নির্বাচিত হন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আফজাল হোসেন। রাজনৈতিক মাঠে নানা ঘাত- প্রতিঘাত, ষড়যন্ত্রের জাল ছেদ করে জনগনের পাশে থেকে তার সাধ্যমত নীরহ, অসহায়, গরীব মানুষের সেবদ করেছেন। করোনা মহামারিকালে ১৮ মাসে সরকারি, সিটি কর্পোরেশন, ও স্থানীয় এমপির বরাদ্দ ছাড়াও নিজস্ব তহবিল, নিজস্ব উদ্যােগ এমনকি পৈত্রিক সম্পত্তি বিক্রি করে তার নির্বাচিত ওর্য়াড ছাড়াও বন্দর ইউনিয়ন, মুছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ত্রান সামগ্রী পৌঁছে দেন। নাসিক ২৩, ২৪ ও ২৫ নং ওর্য়াডেও তিনি জনগনের পাশে দাঁড়াতে দেখা গেছে। তার নির্বাচিত ওর্য়াড ২৪ 'এ উপ কমিটি করে ত্রান সামগ্রীর পাশাপাশি, জনসচেতনতা মূলক প্রচারনা, মাক্সসহ সুরক্ষা সামগ্রী বিতরন করেছেন। তবে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তিবি অংশ গ্রহণ করবেন কি না এমন কোন সংকেত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে যোগাযোগ করতে গেলেও তা বন্ধ পাওয়া যায়।
অপরদিকে আশ্রাফুল ইসলাম অপু গোটা নবীগঞ্জ এলাকায় সমাজ সেবায় অনক অবদান রেখেছেন। তিনি সব সময় অসহায় মানুষদের পাশে থেকে তাদেককে নানা ভাবে সেবা প্রদান করে গেছেন। আসন্ননির্বাচনে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। হাজী আব্দুস সামাদ করনাকালীন সময়ে ব্যাক্তিগত উদ্যােগে এলাকার নীরহ লোকসহ দলের কর্মীদের পাশে দাঁড়াতে দেখা গেছে। খোকন ভেন্ডারকে দেখা গেছে করোনাকালীন সময়ে বিভিন্ন ভাবে সহায়তার হাত বাড়িয়েছে।
তরুন কাউন্সিলর প্রার্থী মোঃ উজ্জ্বল হোসেন বিগত ২/৩ বছর যাবত জনগনের পাশে থাকলেও করনাকালীন সময়ে তার নিজ তহবিল /উদ্যােগে রাতের আঁধারে অসহায় মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। করোনায় আক্রান্ত মৃত একাধিক লোককে তার উদ্যােগে নামাজের জানাযা দিয়ে দাফন কাজ সম্পূর্ণ করেছেন। সার্বিক পর্যালোচনায় ২৪ নং ওর্য়াডে কাউন্সিলর পদে ১১ জনের নাম শোনা গেলেও এখন পর্যন্ত প্রচারনায় মোঃ উজ্জ্বল হোসেন বিভিন্ন ভাবে নির্বাচনী মাঠ গরম করে রাখছে। অন্যদের ভূমিকা প্রচারনায় পোস্টার ফেস্টুনে আবদ্ধ রয়েছে। আর হাজী আব্দুস সামাদ অপেক্ষায় দলীয় সংকেতের।
বর্তমান কাউন্সিলর আফজাল হোসেন সার্বিক দিক / নির্বাচনী মাঠে অন্য প্রার্থীদের প্রচারনাসহ নানা কৌশলগুলো দেখছেন। আফজাল হোসেন অচিরেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে মাঠে নামবেন বলে তার সচিব মোঃ জাহাঙ্গীর আলম পাপ্পু জানান।


