Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেফতার ৫

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৭:৫৪ পিএম

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে গ্রেফতার ৫
Swapno

ফতুল্লায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ ডিসেম্বর) সকালে দেওভোগ পানির ট্যাংকির মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করে।

 

তাদের কাছ থেকে দু’টি চাকু (সুইচ গিয়ার) উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত হলো: ফতুল্লার দেওভোগ লিচুবাগের মো. জামিল হোসেনের ছেলে রাফি ওরফে জিএম রাফি (২০), দেওভোগ পাক্কা রোড এলাকার মোবারকের ভাড়াটিয়া আলেকের ছেলে অপূর্ব (২০), বন্দর থানার সাবদীর সেকান্দার খানের ছেলে সবুজ (২১), ফতুল্লা থানার দেওভোগ দাতা সড়কের অ্যাডভোকেট সোহাগের ভাড়াটিয়া কিতাব আলীর ছেলে রাকিব হোসেন ওরফে হাফিজ ওরফে হাবিব (২০) ও একই থানার লিচুর বাগের মৃত সালউদ্দিনে ছেলে রাজন (২০)।

 

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সোহাগ শাহ্ জানান, ফতুল্লার দেওভোগের পানির ট্যাংকি এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছিল বলে খবর ছিল পুলিশের কাছে। গোপন সংবাদের ভিতিত্তে তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সেখান থেকে দু’টি সুইচ গিয়ারসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন