সেজান জুস কারখানায় মৃত সকল মরদেহ হস্তান্তর সম্পন্ন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২১, ০৮:০০ পিএম
রূপগঞ্জের হাসেম ফুডস লিমিটেডের কারখানায় আগুনে পুড়ে মারা যাওয়া আরও পাঁচজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে হাসেম ফুড ট্রাজেডিতে নিহত ৫৪ জনের মরদেহই হস্তান্তর করা হলো।
আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জ ও ঢাকা মেডিকেল কলেজের মর্গে থাকা বাকী থাকা পাঁচজনের মরদেহ ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা সিআইডি’র পরিদর্শক মো. আতাউর রহমান জানান, বৃহস্পতিবার পাঁচজনের মরদেহ হস্তান্তরের মধ্য দিয়ে সবার মরদেহ হস্তান্তর সম্পন্ন হয়েছে।
যাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে তারা হলেন-নারায়ণগঞ্জে মর্গে থাকা মহিউদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা লাবনী, সাজ্জাদ, শাকিল ও রকিব হোসেন। উল্লেখ্য, গত ৮ জুলাই বিকাল সাড়ে ৫ টার দিকে সেজান জুস কারখানায় ভয়াবহ অগিনকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দগ্ধ হয়ে ৫১ জন এবং জীবন বাচাতে বিল্ডিং থেকে লাফ দিয়ে ৩ জন মৃত্যুবরণ করে।


