ফতুল্লার ৪ নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে সাজাতে চাই: জুয়েল
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৪:৫৮ পিএম
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করে আসছে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মেহেদী হাসান জুয়েল।
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর থেকে মানুষের দ্বারে দ্বারে গিয়ে গণসংযোগ করে আসছে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মেহেদী হাসান জুয়েল। সেই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার ৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকাতে ঘুরে মানুষের কাছে টিউবওয়েল মাকার্য় ভোট প্রার্থনা করেন।
এসময় মেম্বার প্রার্থী জুয়েল বলেন, দীর্ঘ ৩০ বছর নির্বাচন না হওয়ায় এখানকার মানুষ ভোট প্রয়োগ করতে পারে নাই। ৩০ বছর পর আগামী ২৬ ডিসেম্বর আমাদের ফতুল্লা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমি মুরুব্বিদের অনুরোধে মানুষের সেবা করার জন্য ৪ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হয়েছি। বিগত দিনে এই এলাকায় বিভিন্ন উন্নয়ন মূলক সামাজিক কার্যক্রম চালিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় মানুষ আমাকে জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচনে প্রার্থী হতে অনুরোধ করেন। ৪ নম্বর ওয়ার্ডের মানুষ আমাকে ভোটের মাধ্যমে জয়ী করতে ঐক্য বদ্ধ।
তিনি আরও বলেন, ফতুল্লার ৪ নম্বর ওর্য়াডকে মডেল হিসেবে সাজানোর জন্য আমি কাজ করতে চাই। একই সাথে আমার নেতা এমপি শামীম ওসমানের নেতৃত্বে ও তার সুযোগ্যপুত্র ওয়ন ওসমানের নির্দেশে এই এলাকায় সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। সেই সাথে তাদের পরামর্শে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। আমি সব সময় মানুষের সেবক হয়ে কাজ করে যেতে চাই।
আমি বিশ্বাস করি মানুষ আমাকে ভোটের মাধ্যমে জয়ী করে সেবা করার সুযোগ দিবে। এসময় উপস্থিত বক্তারা বলেন, মেহেদী হাসান জুয়েল এই এলাকার শিক্ষিত এবং ভদ্র ছেলে। করোনা থেকে শুরু করে সব সময় মানুষের সেবা করে আসছে। তার মত ব্যক্তিকে আমরা মেম্বার নির্বাচিত করতে চাই। কেননা তিনি ইতি পূর্বে মাদক, সন্ত্রাস, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। আর এজন্য এই এলাকার মানুষ তাকে জনপ্রতিনিধি হিসেবে পেতে চান। আর এজন্য দলমত নির্বিশেষে সকলে মিলে তাকে জয়ী করার জন্য আমরা মাঠে নেমেছি। তাকে জয়ের মালা পড়িয়ে ঘরে ফিরবো।
এসময় গণসংযোগে উপস্থিত ছিলেন,খবু মিয়া, জালাল মিয়া, সাবেক মেম্বার মোত্কসির,কুরবান আলী, নাজমুল হাসান বাপ্পি, মো.নুরুজ্জামান, মো.খোকন, মো. হান্নান, মো.লিটন, সুজন, সিরাজ, হৃদয়, নিরব,জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আবু রায়হান, জরিনা, জুথি, পারভিনসহ স্থানীয় মুরুব্বিগণ।


