Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৫:৩১ পিএম

ফতুল্লায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ
Swapno

ফতুল্লার কুতুবপুরে কোচিং থেকে বাসায় ফেরার পথে দশম শ্রেনীর ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অপহৃত ছাত্রীর পিতা আবু সালাম মাতবর বাদী হয়ে চার জনের নাম উলেখ্যসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 

অভিযুক্তরা হলো ফতুল্লা থানার আদর্শ নগরের আব্দুর রাজ্জাক ও তার তিন পুত্র আরিফ(২২), সজিব(২৪) এবং রাজিব(২৩)। মামলায় বরাতে জানা যায়, ফতুল্লা থানার কুতুবপুরের আদর্শ নগরের আব্দুর রাজ্জাকের পুত্র আরিফ(২২) অপহৃত স্কুলে ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্ত ভুক্তভোগী কিশোরী তার প্রস্তাব প্রত্যাখানের পাশাপাশি বিষয়টি তার পরিবারকে অবগত করে।

 

বিষয়টি জানার পর কিশোরীর পরিবার স্থানীয় মুরুব্বিদের অবগতসহ অভিযুক্ত আরিফের পরিবারকে অবগত করে। এতে সে ক্ষিপ্ত হয়। নভেম্বর মাসের ২৯ তারিখ বিকেল সাড়ে চারটার দিকে ওই কিশোরী স্কুলের কোচিং শেষে বাসায় ফেরার পথে অভিযুক্তরা তাকে জোড়পূর্বক একটি প্রাইভেট কারে করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।


এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টাসহ মামলার আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন