Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় শ্যালক দুলাভাইয়ের লড়াই

Icon

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৫:৪১ পিএম

ফতুল্লায় শ্যালক দুলাভাইয়ের লড়াই
Swapno

দীর্ঘ ৩০ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচন। এই নির্বাচনে ৯টি ওয়ার্ডে ইউপি সদস্য পদে লড়ছেন ১২৩ জন প্রার্থী। যা আলোচনার সৃষ্টি হয়েছে সর্বত্র। এরই মধ্যে আলোচনায় এসেছে নতুন একটি বিষয়। তা হলো একই ওয়ার্ডে শ্যালক ও দুলাভাইয়ের লড়াই।

 

বিষয়টি ঘটেছে ফতুল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। তারা হলেন বৈদ্যুতিক পাখা (ফ্যান) প্রতীকের প্রার্থী মো. কাজল চৌধুরী এবং তার বোন জামাই পানির পাম্প প্রতীকের প্রার্থী কাজী মঈনউদ্দিন। প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, উভয়েই একই ওয়ার্ডে ইউপি সদস্য পদে লড়ছেন পরস্পর প্রতিদ্বন্দ্বী হিসেবে। তারা উভয়ে নির্বাচনি প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন নিজেদের মত করে। করেছেন নির্বাচনি উঠান বৈঠকও।  

 

স্থানীয় সূত্রগুলো বলছে, তাদের দুজনের মধ্যে অবস্থান ও মাঠ বিবেচনায় এগিয়ে আছেন শ্যালক কাজল চৌধুরী। যিনি বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে নির্বাচনি মাঠে নেমে নিজের পক্ষে জনসমর্থন গড়ে তুলেছেন। অন্যদিকে, তার ভগ্নিপতি কাজী মঈনউদ্দিনও তার সমর্থকদের নিয়ে নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এক্ষেত্রে, তাদের নিজ নিজ কর্মী সমর্থকদের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব বিরাজ করছে বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

 

তবে, তারা উভয়েই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন নিজ নিজ অবস্থান থেকে। জানা গেছে, কাজল চৌধুরী ফতুল্লা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তাছাড়া, ফতুল্লার ঐতিহ্যবাহি চৌধুরী বাড়ির সন্তান হিসেবে স্থানীয় ভোটারদের কাছে মঈনউদ্দিনের চাইতেও বেশ এগিয়ে আছেন কাজল চৌধুরী। রাজনৈতিক ও পারিবারিক অবস্থান তাকে এগিয়ে রাখছে। স্থানীয়রা বলছেন, ফতুল্লার ৪নং ওয়ার্ডে বড় সমস্যা হচ্ছে কিশোর অপরাধী, মাদক, ইভটিজার, চুরি ও জলাবদ্ধতার সমস্যা। জলাবদ্ধতার সমস্যা একটি বড় ইস্যু হলেও সমাজের অন্যান্য অপরাধ এখানে সবচেয়ে বেশি মাথাচারা দিয়েছে।

 

এক্ষেত্রে কাজল চৌধুরীর ব্যক্তিগত ও রাজনৈতিক শক্ত অবস্থান থাকায় সমাজের এসব সমস্যা নির্মূলে ধার ও ভারের দিক থেকে তিনিই অনেকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছেন। কেননা বোদ্ধা মহল বলছেন, সমাজের অপরাধ নির্মূল করতে হলে ধার-ভার সম্পন্ন শক্ত ব্যক্তিকেই জনপ্রতিনিধি করার বিকল্প নেই। তবে, আলোচিত ৪নং ওয়ার্ডে শ্যালক-দুলাভাইয়ের এই নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হচ্ছেন, তা দেখতে অপেক্ষা করতে হবে আগামী ২৬ শে ডিসেম্বর পর্যন্ত।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন