Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় জলাবদ্ধতায় প্রচারণায় নেই প্রার্থীরা

Icon

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৫:৫৩ পিএম

ফতুল্লায় জলাবদ্ধতায় প্রচারণায় নেই প্রার্থীরা

দীর্ঘ দিন জলাবদ্ধতার সমস্যায় ভুগছে ফতুল্লাবাসী।

Swapno

দীর্ঘ দিন নির্বাচন না হওয়ায় বিভিন্ন সমস্যা থেকে বের হতে পারে নাই ফতুল্লাবাসী। অভিযোগ রয়েছে এখানে জেলার প্রভাবশালি নেতা জনপ্রতিনিধি থাকা সত্বেও জলাবদ্বাতাম যানজট, গৃহস্থালি বর্জ্য ফেলানো নিয়ে বিভিন্ন সমস্যায় আছেন এলাকাবাসি। জনপ্রতিনিধিরা শুধু তাদের আশ্বাস দিয়ে যায় কিন্তু মানুষ সমাধানোর পথ আর দেখেন না। কবে সমাধান হবে তাও জানেন না।

 

এদিকে ফতুল্লা নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ার পর এখানে ১৩ পদের জন্য জনপ্রতিনিধি হতে ১৩১ জন ব্যক্তি প্রার্থী হয়েছে। তার মাঝে নৌকার প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপন সহ চেয়ারম্যান পদে ৪ জন নির্বাচন করছেন। কিন্তু ফতুল্লায় চতুর্থ দিকে পানি জমে থাকায় চেয়ারম্যান, মেম্বার পদে প্রার্থীরা জলাবদ্বতার কারনে এখনো পর্যন্ত প্রচারনায় নামে নাই বলে জানান এলাকাবাসি। তবে দু একজন মেম্বার প্রার্থী টুক টাক প্রচারনা করেন। তাও আবার শুকনো এলাকা গুলোতে প্রচারা করেন। কিন্তু চেয়ারম্যান প্রার্থীদের এখনো মাঠে প্রচারনায় দেখা যায় নাই। তবে তারা মাইকের মাধ্যমে প্রচারনা চালিয়ে যাচ্ছে। প্রার্থীরা কবে প্রচারনায় নামবে তাও জানে না ভোটাররা। তবে এবার মানুষ ভোটের মাধ্যমে এই সব কিছুর জবাব দিবে বলে জানান।  


স্থানীয়দের থেকে অভিযোগ উঠেছে, ফতুল্লায় দীর্ঘ ৩০ বছর নির্বাচন না হওয়ায় এখানকার মানুষকে বিভিন্ন সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে। কেননা এখানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় তাদের সুখ দুঃখের কথা কারো সাথে মন খুলে বলতে পারেন না। কিন্তু এবার নির্বাচন হতে যাওয়ার পরেও প্রার্থীদের পাশে পান না এলাকাবাসি। তারা জানান জলাবদ্বতার কারনে প্রার্থীরা এখনো ঠিক মত প্রচারনায় বের হন নাই। সেই সাথে জলাবদ্বতা নিরসনে প্রার্থীদের তেমন কোন উদ্যোগ দেখা যায় নাই। যারা এতো দিন দায়িত্বে ছিলেন তাদের অবহেলার শেষ নেই বলে অভিযোগ স্থানীয়দের। তারা এবার আর ভোগান্তিতে থাকতে চান না।


আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী খন্দকার লুৎফর রহমান স্বপনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তার নাম্বার ব্যাস্ত পাওয়া যায়।
তার বিপরীতে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার হোসেন জানান, ফতুল্লায় দীর্ঘ দিন নির্বাচন না হওয়ায় জলাবদ্বতার সমস্যাটা বিরাট আকার ধারণ করেছে। এই সমস্যা সমাধানে আমাদের সকলের সম্মিলিত ভাবে এগিয়ে এসে সমাধান করতে হবে। কেউ একক ভাবে সমাধান করতে পারবে না। আমি আনরাস প্রতীক নিয়ে ফতুল্লা ইউপিতে চেয়ারম্যান পদে নির্বাচন করছি। ইতি মধ্যে বিভিন্ন এলাকায় আমার ব্যানার ফেস্টুন টানানো হয়েছে। সেই সাথে আজ থেকে আমি শাহ ফতেহ উল্লাহর মাজার জিয়ারত করে সকলের দোয়ার মাধ্যমে প্রচারনা শুরু করবো। প্রত্যেকের নিকট আমি দোয়া চাই। ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার চেয়ারম্যান প্রার্থী শাহ জাহান আলী এখনো কোন মিছিল  কিংবা উঠান বৈঠকে নামে নাই। কিন্তু তিনি জানান, তারা ব্যানার,ফেস্টুন টানিয়ে প্রচারনা করছেন।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন