Logo
Logo
×

নগরের বাইরে

অবৈধ ৬ ডাইং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Icon

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৫:৫৯ পিএম

অবৈধ ৬ ডাইং কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
Swapno

নারায়ণগঞ্জে আবাসিক এলাকায় পরিবেশ দূষণসহ ঝুঁকিপূর্ণ পরিবেশে ডাইং কারখানা পরিচালনার অভিযোগে অনুমোদনহীন ছয়টি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার ৯ ডিসেম্বর সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লা থানার ইসদাইর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু হাসান।

 

এসময় বিভিন্ন ফ্ল্যাট বাড়ির নীচে ঝুঁকিপূর্ণভাবে পরিচালিত মজুমদার ওয়াশিং, বি এল ওয়াশ, এ এফ লন্ড্রি, সোনালী ডাইং, লোকনাথ ডাইং এবং এন এ ডাইং এর বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত। অভিযানে আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুনসহ ডিপিডিসি ও তিতাসের স্থানীয় কর্মকর্তারা।

 

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবু হাসান জানান, এই প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়ে আবাসিক এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধবাবে পরিচালিত হচ্ছে। খোলামেলা পরিবেশে যত্রতত্র বিভিন্ন ধরণের বিষাক্ত কেমিক্যাল ও দাহ্য পদার্থ ব্যবহারসহ এখানে ব্যবহৃত বয়লারের কালো ধোঁয়ার পরিবেশ দূষণ করা হচ্ছে। এছাড়া কারখানাগুলোতে ইটিপি প্লান্টও ব্যবহার করা হচ্ছে না। তিনি বলেন, পরিবেশ দূষণের পাশাপাশি এসব নানা কারণে এলাকার বাসিন্দারা দূর্ঘটনার ঝুঁকিতে বসবাস করছেন। তাই উর্ধতন কতৃপক্ষের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালিত হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল্লাহ আল মামুন জানান, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছোট বড় শতাধিক ডাইং কারাখানা পরিচালিত হচ্ছে।

 

ইতিমধ্যে পরিবেশ দূষণকারি ও অনুমোদনহীন কারখানাগুলোকে নিয়মের আওতায় আনতে লিখিত নোটিশ দেয়া হয়েছে। আর্থিক জরিমানাও করা হয়েছে। এরপরেও যারা মানছে না তাদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে সকল অবৈধ কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও জানান তিনি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন