Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ গ্রেফতার।

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৬:৩১ পিএম

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ গ্রেফতার।
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকা থেকে মো. শাহ আলী (৪৫) নামে এক চাঁদাবাজকে গ্রেফতার করে র‌্যাব-১১। গতকাল (৯ ডিসেম্বর) দুপুর দুইটায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ২৩০ টাকা উদ্ধার করা হয়।

 

র‍্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানায়, মো. শাহ আলী (৪৫) বন্দর থানার সোনাচড়া গ্রামের মৃত রুপচান মিয়ার ছেলে।

 

সে দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইলের চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের সর্ব পূর্ব পাশ্বের ফুটওভার ব্রিজের নিচে পাকা রাস্তা এলাকায় টেম্পু, সিএনজি এবং লেগুনাসহ বিভিন্ন ধরনের গাড়ী চালকদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে বলপূর্বক প্রতি গাড়ী হতে দৈনিক ১৫০ টাকা থেকে ২৫০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।

 

এই বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন