Logo
Logo
×

নগরের বাইরে

পর্ণ ভিডিও এবং অশ্লীল ছবি সরবরাহের দায়ে ৩ জন গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৭:০৪ পিএম

পর্ণ ভিডিও এবং অশ্লীল ছবি সরবরাহের দায়ে ৩ জন গ্রেফতার
Swapno

সোনারগাঁ থানার নয়াপুর বাজার এলাকায় পর্ণ ভিডিও এবং অশ্লীল ছবি সরবরাহের দায়ে ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। গত বৃহস্পতিবার (৯ডিসেম্বর) সন্ধ্যায় ইলেকট্রনিক ডিভাইস ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান সরবরাহের দায়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলো  সোনারগাঁ থানার নানাক্ষী গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে  মো. জাকির হোসেন (৩২), একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে  মোঃ আনোয়ার হোসেন (২৬) এবং একই থানার বেইলর গ্রামের মো. বাদশা’র ছেলে খোকন মোল্লা (২৬)। এসময় তাদের কাছ থেকে ২টি ল্যাপটপ, ১টি হার্ডডিস্ক এবং ৬টি কার্ড রিডার জব্দ করা হয়।

 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার নয়াপুর বাজার এলাকায় আনোয়ার সুপার মার্কেটের দ্বিতীয় তলায় কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং দোকান পরিচালনার আড়ালে ইলেক্ট্রনিক ডিভাইস ল্যাপটপ ও কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছিল।

 

অসাধু ব্যবসায়ী চক্রটি টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন