ঘুড়ি প্রতিক নিয়ে তারুন্যর প্রতীক সবুজের জমজমাট প্রচারনা
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ০৮:০১ পিএম
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী তরুন সমাজসেবক ও শিল্পপতি হাজী মো. নাজমুল হোসাইন সবুজ ঘুড়ি প্রতীক নিয়ে এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেছেন। এসময়ে নাজমুল হোসাইন সবুজ এর ঘুড়ি প্রতীকের প্রচারনায় জনতারঢল নামে। গণসংযোগকালে কর্মী ও সমর্থকদের ঘুড়ি মার্কার শ্লোগানে শ্লোগানে মূখরিত হয় আশপাশ।
গতকাল ছুটির দিনে বিকেল তিনটায় ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হাজী মো. নাজমুল হোসাইন সবুজ প্রায় এক হাজার কর্মী ও সমর্থক নিয়ে ঘুড়ি প্রতীকের ফেস্টুন- ব্যানারে সু-সজ্জিত হয়ে অত্র ওয়ার্ডের ব্যাপক গণসংযোগ করে ও নির্বাচনী প্রচার পত্র বিতরণ করেন। এ সময়ে তার সাথে এলাকার বিশিষ্ট মুরব্বী, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও যুবসমাজ সহ ওয়ার্ডের অসংখ্য কর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে ভোটারদের উদ্দেশ্যে মেম্বার পদপ্রার্থী শিল্পপতি হাজী মো. নাজমুল হোসাইন সবুজ বলেন, নেতা বা নেতৃত্ব দেয়ার লক্ষ্যে নয়, ৮নং ওয়ার্ডের জনগণের সেবা করাই আমার মূল লক্ষ্য। অর্থ, আধিপত্য, পেশীশক্তি দিয়ে নয়, সততা ও ভালোবসা দিয়ে ওয়ার্ডবাসীর সেবা করতে চাই।
বিগত দিনে আপনাদের পাশে ছিলাম এবং ভবিষৎতেও থাকব । এই অবহেলিত ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে আমাকে ঘুড়ি মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আপনাদের সেবা করার সুযোগ দিন। আমি এই ওয়ার্ডকে একটি ডিজিটাল ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ।


