Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ভাষা সৈনিক প্রয়াত মফিজুল ইসলামের স্মরণে শীতবস্ত্র বিতরণ

Icon

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৬:১৩ পিএম

বন্দরে ভাষা সৈনিক প্রয়াত মফিজুল ইসলামের স্মরণে শীতবস্ত্র বিতরণ

ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মফিজুল ইসলাম প্রয়াত মফিজুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Swapno

ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মফিজুল ইসলাম প্রয়াত মফিজুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

শনিবার ( ১১ ডিসেম্বর ) সন্ধ্যায় বন্দরের মদনগঞ্জ চার তলা ভবনের সামনে সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় । এসময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাসহ ৭১ ও ৭৫ সালে নিহত সকল শহীদ এবং প্রয়াত মফিজুল ইসলামসহ আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।  

 

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এড. আনিসুর রহমান দিপু, বিশেষ অতিথি  সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মদনগঞ্জ ধান চাউল বনিক সমিতির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান চৌধুরী, নারায়ণগঞ্জ উত্তরা ব্যাংকের ডিজিএম পিয়ার জাহান ভূঁইয়া, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আহমেদ, নাসিক মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ ।  

 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর আওয়ামীলীগ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পনির হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আক্তার হোসেন বিএ, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আক্তার হোসেন সুকুম, আওয়ামীলীগ নেতা শফি উদ্দিন শফু, ইসতিয়াক আহমেদ জারজিস, রফিকুল ইসলাম রবি, জবেদ আলী, মেহেদী হাসান সোহেল , আঃ মতিন, মো. সেলিম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন