ইকবাল মাদবরের উদ্যোগে ঘুড়ি প্রতীকের উঠান বৈঠক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৬:১৬ পিএম
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৭নং ওয়ার্ডের ঘুড়ি প্রতিকের মেম্বার পদপ্রার্থী মো. নজরুল ইসলাম সেলিমের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক কর্মসূচি পালন করেছেন ফতুল্লার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইকবাল মাদবর।
গতকাল রাতে ৭নং ওয়ার্ডের কায়েমপুর মাদবর বাড়ীর মাঠ প্রাঙ্গণে শত শত মানুষের উপস্থিতিতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মো. ইকবাল মাদবরের আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ফাইজুল ইসলাম। অনুষ্ঠানে ৭নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নজরুল ইসলাম সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, মাজহারুল ইসলাম মাদবর, আফতাব উদ্দিন মাদবর, মো. বুলবুল হোসেন, মোফাজ্জল হোসেন খোকন ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, আওয়ামী লীগ নেতা মো. ইকবাল মাদবর বলেন, ‘৭নং ওয়ার্ডের সর্বসাধারণ মানুষের প্রার্থী হলেন ঘুড়ি প্রতীকের মেম্বার প্রার্থী নজরুল ইসলাম সেলিম ভাই। তিনি বিগত সময়ে এই এলাকার উন্নয়নের জন্য ব্যাপক কাজ করেছেন। তার মত ভালো মনের মানুষকেই আমাদের জনপ্রতিনিধি হিসেবে প্রয়োজন। এই ওয়ার্ডে যারাই দাঁড়িয়েছেন, যোগ্যতার দিক থেকে তারা নজরুল ইসলাম সেলিম ভাইয়ের থেকেও অনেক পিছিয়ে। তাই এলাকার উন্নয়নের স্বার্থে এমন যোগ্য ব্যক্তিকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।’ অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব ফাইজুল ইসলাম বলেন, ‘সেলিম ভাই ২৯ বছর ধরে এই এলাকার মেম্বার হিসেবে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। তিনি জীবনের বেশির ভাগ সময়ই মানুষের কল্যাণের জন্য কাটিয়েছেন। আপনারা আগামীতে তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন, যেন তিনি বাকি সময়টাও আপনাদের কল্যাণে কাজ করতে পারে।’ এসময় মেম্বার প্রার্থী নজরুল ইসলাম সেলিম সকলের কাছে ভোট প্রার্থনা করেন এবং তার অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন বলে প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া প্রার্থনা এবং রান্না করা খাবার বিতরন করা হয়।


