Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০৩:০৩ পিএম

ফতুল্লায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
Swapno

ফতুল্লার মাসদাইরে অরুফা আক্তার নয়ন (২১) নামক এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ ডিসেম্বর) ফতুল্লার পশ্চিম মাসদাইরে তরুণীর নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

অরুফা ময়মনসিং জেলার কোতোয়ালী থানার শশা থানার আব্দুল সোবহানের মেয়ে। তারা ফতুল্লা থানার পশ্চিম মাসদাইরের মাওলানা আতিকের বাড়ীর বাসিন্দা। এ ঘটনায় রোববার(১২ ডিসেম্বর) অরুফার ভাই মো. হাসান (৩৫) বাদী হয়ে আত্মহত্যার প্ররচনার অভিযোগ এনে প্রেমিক. রজন চৌধুরী ও প্রেমিকের বাবা শ্যামল চৌধুরীকে (৫০) অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

 

মামলায় উল্লেখ করা হয়, আট মাস পূর্বে নিহত তরুনীর সাথে জেলার বন্দর থানার রেলি আবাসিক এলাকার শ্যামল চৌধুরীর ছেলে রিজন চৌধুরীর সাথে নিহত তরুনীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।দীর্ঘ আট মাসে নিহত তরুনী কে নিয়ে অভিযুক্ত প্রেমিক বিভিন্ন সময় বিভিন্ন সময় বেড়াতে ও গিয়েছিলো। চলতি মাসের ১ তারিখ বিকেলে নিহত তরুনীর প্রেমিক অভিযুক্ত রিজন চৌধুরী তাদের বাসায় এসে বিয়ে করার কথা বলে তরুনীকে বাসা থেকে বের করে নিজ বাসায় নিয়ে যায়। পরে প্রেমিকের বাবা বিষয়টি মেনে নিতে অপারগতা প্রকাশ করলে প্রেমিক ও পরক্ষনে তরুনীকে বিয়ে করবেনা বলে জানিয়ে দিয়ে বাসায় পাঠিয়ে দেয়।

 

বাসায় পাঠিয়ে দেওয়ার পরেও অভিযুক্ত প্রেমিক প্রায় সময় নিহত তরুনীকে ফোন দিতো। শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নিহত তরুনী তার রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে নিহত তরুনীর মা দরজা খোলার জন্য ডাকাডাকি করলে কোন সারাশব্দ না পেয়ে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের ডেকে এনে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখতে পায় গলায় ওড়না পেচানো সিলিং ফ্যানের সাথে নিহত তরুনীর ঝুলন্ত দেহ। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার আরিফ পাঠান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন