Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে তরুণী ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০৩:০৫ পিএম

সিদ্ধিরগঞ্জে তরুণী ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় চাকুরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে (১৮) ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। রোববার (১২ ডিসেম্বর) সকালে ওই তরুণী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যার দিকে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার তরুণের নাম- শাহ্ আলম (২১)। সে কিশোরগঞ্জ জেলা সদরের দরবারপুর গ্রামের মো. আলম মিয়ার ছেলে। ভুক্তভোগী তরুণী একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

 

মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান। মামলার সূত্রে জানা যায়, গত ৭ ডিসেম্বর রাত ১০টায় ঢাকার শনির আখড়ার এলাকার একটি প্রতিষ্ঠানের নারী বিক্রয় প্রতিনিধিকে চাকুরি দেয়ার প্রলোভন দেখিয়ে মোবাইলে মিজমিজি বাতানপাড়া এলাকায় ডেকে নিয়ে আসে এক তরুণ। পরে একটি বাড়ির রাস্তার নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ওই তরুণীকে ধর্ষণ করে।

 

পরে কৌশলী ওই তরুণী ওই যুবকের কাছ থেকে পালিয়ে আসে। এ ঘটনায় শনিবার রাতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। পরে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ রোববার সকালে মামলাটি গ্রহণ করেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. মশিউর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, ওই তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা নেয়া হয়েছে। তরুণীর দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত তরুণের পরিচয় শনাক্ত করা হয়। পরে সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকার র‌্যাব সদর দপ্তরের বিপরীত পাশের একটি স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন