Logo
Logo
×

নগরের বাইরে

আমি উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী : খোকা

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ০৩:১৪ পিএম

আমি উন্নয়ন ও শান্তিতে  বিশ্বাসী : খোকা

গতকাল সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় কমিটির অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁও) সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

Swapno

সোনারগাঁয়ের নোয়াগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় কমিটির অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ-৩ আসনের (সোনারগাঁও) সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। গত ১১ই ডিসেম্বর শনিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মহজমপুর, লাধুরচর, চরকামালদী ও পরমেশ্বরদী সহ বিভিন্ন এলাকা পরিদর্শন এবং মতবিনিময় সভা করেন। এসময় সাংসদ লিয়াকত হোসেন খোকা বলেন, ‘আমি সোনারগাঁবাসীকে নিজের পরিবারের অংশ হিসেবে মনে করি। এখানকার মানুষের সামগ্রীক জীবন মানের উন্নয়ন এবং একটি আধুনিক উপজেলা বিনির্মানে আমি সচেষ্ট রয়েছি। আমি বিগত সময়ে যেভাবে সোনারগাঁবাসীর পাশে ছিলাম, আগামীতেও এখানকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকবো। তবে একটি মহল এতে ইর্ষান্বিত হচ্ছে। ওই মহলটি সোনারগাঁবাসীকে নিয়ে ভাবে না, তারা নিজেদের জন্য নেতৃত্ব ও কর্তৃত্ব খুঁজে বেড়ায়। ইতিমধ্যেই তারা সোনারগাঁবাসীর কাছ থেকে আস্থা হারিয়েছে। আমি উন্নয়ন ও শান্তিতে বিশ্বাসী। আপনারাও সেই পথেই আগ্রসর হবেন।’ এদিকে, সাংসদ লিয়াকত হোসেন খোকার আগমনে এলাকাবাসীর মধ্যে উৎসব দেখা দেয়। তারা শ্লোগাণে মুখরিত করেন গোটা এলাকা। এসময় সাংসদ খোকাও এলাকাবাসীর সাথে আলিঙ্গন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. ইউসুফ দেওয়ান, সাবেক চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা আলহাজ্ব দেওয়ান উদ্দিন চুন্নুসহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন