আস্থার প্রতীক পিরোজপুরের মানবিক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুম
আশরাফুল আলম
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৪:২৪ পিএম
# করোনার সময় মানুষের কল্যাণে দিন-রাত কাজ করেছেন
# মানবতার সেবক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা
#আমরণ মানুষের কল্যাণে কাজ করবো : ইঞ্জি.মাসুম
সদা সর্বদা অকুতোভয় বীর জনকল্যাণে নিবেদিত প্রাণ, দলীয়ভাবে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতে নিরলস পরিশ্রমী, মাঠ পর্যায়ে সক্রিয় ভূমিকায় তৎপর ও বৈশি^ক মহামারী করোনা প্রতিরোধে সেবাখাতে সার্বক্ষনিক ভাবে দায়িত্ব পালন করে মানবিকতায় একের পর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক, পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজের সভাপতি আলহাজ¦ ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
রাজনৈতিক জীবনের শুরু থেকে অদ্যবদি তার কর্ম তৎপরতায় অবিচল থাকা সর্বজন নন্দিত মানবিক চেয়ারম্যান হিসেবে খ্যাত ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। দেশে করোনা ভাইরাসের প্রার্দূভাব শুরু হওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার বাস্তবায়নের লক্ষে দিনরাত অবিরত বিরামহীন ভাবে পিরোজপুর ইউনিয়ন তথা সোনারগাঁ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০ হাজার গরীব, অসহায় মানুষের মাঝে সরকারী ত্রাণ সহায়তার পাশাপাশি তার নিজ উদ্যোগে রেকর্ড পরিমান নগদ অর্থ সহায়তা প্রদানসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিনি। তাছাড়া রাজনৈতিক জীবনের শুরু থেকে রাজনৈতিক তৎপরতার পাশাপাশি মানব সেবার লক্ষে অদ্যবদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, ধর্মীয় অনুষ্ঠান ওয়াজ মাহফিল, সাংস্কৃতিক অঙ্গন ও ক্রিয়াঙ্গনে খেলাধুলাসহ সব ক্ষেত্রেই তার দান, অনুদান, অবদান উপজেলার অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বের জন্য অনুকরণীয়। সে জন্য পিরোজপুর ইউনিয়ন তথা সোনারগাঁ উপজেলা বাসীর কাছে মানবিক চেয়ারম্যান হিসেবে আখ্যায়িত হয়েছেন তিনি।
মহামারী করোনা পরিস্থিতি মোকাবেলায় ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের কর্ম তৎপরতার উল্লেখযোগ্য, শুরুতেই তিনি নিজ উদ্যোগে পিরোজপুর ইউনিয়নবাসীর সুরক্ষায় ও সচেতনতার লক্ষে মাইকিং করে করোনা প্রতিরোধে করনীয় বার্তা, ব্যানার, ফ্যাস্টুন, লিফলেট বিতরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। পরে ইউপি সদস্য ও তার কর্মীসমর্থকদের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় মাস্ক বিতরণ ও হাত ধোয়া কর্মসূচির উদ্বোধন করেন। সরকারী নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে ইউনিয়ণ পরিষদ কার্যালয়ে জরুরি ভিত্তিতে সভা ডেকে ইউপি সদস্য ও কর্মীসমর্থকদের সঙ্গে নিয়ে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বাজার মনিটরিং, গণজমায়েত নিষিদ্ধ, বিদেশ ফেরত ব্যক্তিদের বিষয়ে তদারকি, জনদূর্ভোগ লাঘব করার বিভিন্ন প্রস্তুতি নিয়ে সব সময় জনসেবায় মাঠে সক্রিয় অবস্থানে ছিলেন।
তাছাড়া মাঠ পর্যায়ে কর্তব্যরত স্থানীয় গ্রাম পুলিশদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ও স্যানেটাইজার প্রদান করেন। বিগত ২০২০ সালের ২৬ শে মার্চ থেকে দেশের সকল গণপরিবহন বন্ধ থাকায় ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়ায় গৃহবন্ধি মানুষের ঘরে খাবার পৌচ্ছে দেওয়ার জন্য হটলাইন ভিত্তিক জরুরী সেবা চালু করে, ঘরে থাকুন খাবার পৌচ্ছে দিব আমরা, তখন নিরলসভাবে এই সেবা কার্যক্রম চালিয়ে ছিলেন তিনি। সরকারী ব্যবস্থাপনায় ১৩ দফায় ৩৫৩১ জন অসহায় কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরনের পাশাপাশি নিজেস্ব অর্থায়নে ১৯ দফায় পিরোজপুর ইউনিয়ণ তথা সোনারগাঁ উপজেলার প্রায় ৩০ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন। ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের কর্ম তৎপরতায় নাগরিক সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গ (হিজড়া) ও বেদে সম্প্রদায়ের লোকজনও কয়েক দফা ত্রাণ সহায়তা ও নগদ অর্থ সহায়তা পেয়েছেন।
এছাড়া তিনি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দপ্তরি কামপ্রহরী ও প্রতিবন্ধিদের মাঝেও খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন। সাধারন মানুষের পাশাপাশি সোনারগাঁ উপজেলা প্রশাসনে কর্তব্যরত পুলিশ সদস্য, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষে তাদের মাঝে সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করেছেন। এছাড়া সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকার ভাড়াটিয়া সাইফুল ইসলাম বাবুর্চি নামে এক ব্যক্তির স্ত্রী মনি বেগম সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কন্যা সন্তান জম্ম দেয়। সংসারে অভাব অনটন থাকায় টাকার জন্য প্রসূতি মা মনি বেগম (২৭) তার নবজাতক কন্যা সন্তানটি বিক্রি করার জন্য সিদ্ধান্ত নেয়। খবর পেয়ে, তাৎক্ষণিক পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম আষাঢ়িয়ারচর এলাকায় প্রসূতি মা মনি বেগমের বাড়িতে গিয়ে ১০ হাজার টাকা, নবজাতক শিশুকন্যাসহ আরো দুই মেয়ের জন্য বিভিন্ন খেলনা সামগ্রী, জামা, কাপড়, ঈদবাজার ও তার পরিবারের জন্য খাদ্য সামগ্রী প্রদান করেন। ভবিষৎতের জন্য মনি বেগমের চার সদস্যের পরিবারের সার্বিক দায়িত্ব নিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাছাড়া জাতির শ্রেষ্ঠ সন্তান স্থানীয় ২৭ জন বীর মুক্তিযোদ্ধা পরিবারের জন্য ভিটামিন সমৃদ্ধ আঙ্গুর, আপেল, মাল্টা, কলা, পিয়ারাসহ বিভিন্ন ফল ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন। তার এই ব্যতিক্রম উদ্যোগে অত্যন্ত খুশি ছিলেন মুক্তিযোদ্ধাদের পরিবারও।
জানতে চাইলে, মানব কল্যাণে নিয়োজিত উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম বলেন, ‘রাজনৈতিক জীবনের শুরু থেকে অদ্যবদি রাজনৈতিক অঙ্গণে দলীয় সব কর্মসূচী পালনে জেলা উপজেলার সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সবসময় সরব উপস্থিতি ছিল আমার। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সেবার দরজা খোলা ছিল সবসময়। মানুষের জীবন মান উন্নয়নে আমার ইউনিয়নে বিভিন্ন সেক্টরে মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। এখনো সেই ধারা অব্যাহত রয়েছে বিধায় পিরোজপুর ইউনিয়নবাসী আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় আবারো চেয়ারম্যান নির্বাচিত করেছেন। এখনো আমি নিরলস ভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছি। শিল্পসমৃদ্ধ ইকোনোমিক জোন হিসেবে পিরোজপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে চাই। আমি সর্ব অবস্থায় মানুষের পাশে দাঁড়ানো আমার কর্তব্য মনে করি এবং মানুষের কল্যাণ কাজ করা আমাদের পারিবারিক ঐতিহ্য। সব সময়ই আমি মানুষের কল্যাণে পাশে ছিলাম, ভবিষৎতেও মানুষের পাশে থাকবো। আমি ঘোষণা দিয়েছিলাম আমার ইউনিয়নে কেউই না খেয়ে থাকবেনা। তাই বিভিন্ন সময় আমি অসহায় মানুষের কাছে কয়েক দফায় সাধ্যমত খাদ্য সামগ্রী ও উপহার সামগ্রী পৌছে দিয়েছি। মানুষের জন্য নিরাপদ খাদ্য, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসাসেবার লক্ষে কাজ করে যাচ্ছি। এই সেবা কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে ইনশাল্লাহ।’


