Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক নিহত

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৪:৩২ পিএম

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক নিহত
Swapno

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট-মহাসড়কে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সফিউল্লাহ জুয়েল (৪৫) নিহত হয়েছেন।  

সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পুরিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিউলল্লাহ জুয়েল আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে। নিহত জুয়েলের স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান মহাসড়কের পুরিন্দা এলাকায় ঘন কুয়াশায় প্রাইভেটকার ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা জুয়েল গুরুতর আহত হন। পরে রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন