ফতুল্লায় চেয়ারম্যান প্রার্থী হোসেনের মিছিলে গণজোয়ার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৪:৩৯ পিএম
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে মিছিল করেন কাজী দেলোয়ার হোসেন।
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে মিছিল করেন কাজী দেলোয়ার হোসেন। সোমবার সন্ধ্যায় ফতুল্লা ডি আই টি মাঠ থেকে এ মিছিল শুরু করেন পরে তা ৪, ৫ এবং ৬ নম্বর ওয়ার্ড গুরে এসে তার কার্যালয় শেষ হয়। এসময় আনারস মার্কার মিছিলে সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করেন।
কাজী দেলোয়ার হোসেনের মিছিল গনজোয়ারে পরিনত হয়। এসময় দেলোয়ার হোসেন বলেন, আমরা চাই এখানে মানুষ যেন সুষ্ঠ ভাবে ভোট দিতে পারে। আমি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে দাড়িয়েছি মানুষের সেবা করার জন্য। এখানকার মানুষ পরিবর্তন চায়। আমি সেই পরিবর্তনের বার্তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। ফতুল্লাবাসি আমার ডাকে ভালো সারা দিচ্ছে। দীর্ঘ ৩০ বছর পর এই এলাকার মানুষ নির্বাচন পেয়ে তারা এবার সঠিক যোগ্যব্যক্তিকে বেছে নিতে চান। এখানকার ভোটারদের পছন্দের যোগ্যব্যক্তির তালিকায় আমিও আছি। আমার মিছিল উ্ঠান বৈঠকে এখন মানুষের জোয়ার বইছে। সেই সাথে এখানে পরিবর্তনের হাওয়া বইতে শুরু হয়েছে।
ফতুল্লার চেয়ারম্যান প্রার্থী হোসেন বলেন, আমরা প্রশাসনের কাছে দাবী জানাই এখানে যেন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। কোন ধরনের কারচুপি যেন না হয়। মানুষ ভোট দিতে পারলে আশা করি আমি জয়ী হবো। ভোটের মাধ্যমে জয়ী হয়ে মানুষের সেবা করতে পারবো। এসময় এড. জাকির হোসেন, আক্তার হোসেন সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।


