পাওনা টাকা চাওয়ায় স্বামী-স্ত্রীসহ চারজনকে কুপিয়ে জখম
আড়াইহাজার প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ০৫:২৭ পিএম
আড়াইহাজারে পাওনা টাকা চাওয়ায় স্বামী-স্ত্রী সহ চারজনকে কুপিয়ে এবং পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। রোববার বেলা ২টার দিকে উপজেলার গোপালদী পৌরসভার জালাকান্দী গ্রামে এই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে রেজাউল করিম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগের বিত্তিতে জানা যায়, জালাকান্দী গ্রামের নুরুল ইসলামের ছেলে নজরুল ও ফজলুল তার চাচাত ভাই মো. ইদ্রিস আলীর ছেলে মো. রেজাউল করিমের কাছ থেকে ৩৩হাজার টাকা ধার নেন। কয়েকবার সে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলিয়া কালক্ষেপন শুরু করে।
রোববার বেলা ২ টার দিকে পাওনাদার রেজাউল করিম সে টাকা চাইতে গেলে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার এক পর্যায়ে রেজাউলকে তারা মারপিট শুরু করে। এসময় তার বাবা ইদ্রিস আলী (৮০) মাতা ফাতেমা বেগম (৭০) এবং ভাই রতন তাকে বাচাতে আসলে নজরুল, ফজলুল, মোমেনসহ আরো ৭/৮ জন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর আক্রমন চালায়। এসময় নজরুল এবং ফজলুলের হাতে থাকা ধারালো দা দিয়ে ইদ্রিস আলী এবং ছেলে রতনকে কুপিয়ে গুরতর জখম করে। ফতেমা এবং রেজাউল করিমকে ও পিটিয়ে গুরতর আহত করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। তাদের মধ্যে রতনের অবস্থা গুরতর দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন।
এ ব্যপারে আড়াইহাজার থানার ওসি মোঃ আনিচুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বিকার করে বলেন সে অভিযোগটি গোপালদী তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আঃ আজিজ জানান, ঘটনার সত্বতা পাওয়া গেছে মামলার প্রস্তুতি চলছে।


