Logo
Logo
×

নগরের বাইরে

হোসেয়ারি দোকানে চুরির দায়ে গ্রেফতার ৪

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৫:৪৮ পিএম

হোসেয়ারি দোকানে চুরির  দায়ে গ্রেফতার ৪
Swapno

সদর মডেল থানার ১নং বাবুরাইল এলাকায় চুরির ঘটনায় চারজনকে গ্রেফতার করে র‌্যাব-১১। ১৪নং নয়ামাটি আলম মার্কেটের “বন্দর হোসিয়ারি” নামক দোকানে এই চুরির ঘটনাটি ঘটে। গতকাল (১৪ ডিসেম্বর) তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলো পটুয়াখালী জেলার রাঙ্গাবালি থানার সেনের হাওলা গ্রামের মো, শুক্কুরের ছেলে মো. উজ্জল (২০), নারায়ণগঞ্জ সদর থানার ১নং বাবুরাইল সামসু মিয়ার বাড়ির ভাড়াটিয়া নায়েব আলীর ছেলে মো. মাসুদ (২০), ফতুল্লা থানার হোসানী নগর এলাকার বাসিন্দা মো. বাবুলের ছেলে মো. নাসির (২২) এবং কুমিল্লা জেলার চান্দিনা থানার অম্বলপুর গ্রামের মৃত হারুন অর রশিদের ছেলে মো. শুভ (২৪)। এসময় তাদের হেফাজতে থাকা চুরিকৃত মোবাইলটি উদ্ধার করা হয়।

 

র‌্যাব-১১’র কোম্পানী কমান্ডার উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা স্বীকার করে যে, গত ০৬ ডিসেম্বর ২০২১ ভোর রাত ৪টা থেকে ৫টার মধ্যেউল্লেখিত আসামীরা সংঘবদ্ধ হয়ে উক্ত দোকানের জানালা ভেঙ্গে সিন্দুক থেকে ৫,১০,০০০/- (পাঁচ লক্ষ দশ হাজার) টাকাও ০১টি মোবাইল ফোন চুরি করে এবং উক্ত টাকা চার জন মিলে ভাগ করে নেয়।

 

উল্লেখিত আসামীরা চোরচক্রের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার মাকের্ট, শপিংমল, দোকান ও বাসা বাড়িতে চুরি করে আসছে বলে স্বীকার করে।  তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন