Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে পর্ণ ভিডিও সরবরাহকারী গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৬:০২ পিএম

সিদ্ধিরগঞ্জে পর্ণ ভিডিও সরবরাহকারী গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা হতে অবৈধ পর্ণ ভিডিও এবং অশ্লীল ছবি সরবরাহের দায়ে একজন অসাধু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

 

গত সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এই অভিযান কালে মো. আবুল কালাম আজাদ (৩৫) নামের ওই অসাধু ব্যবসায়ীকে ১টি মনিটর, ১টি সিপিইউ, ১টি পেনড্রাইভ এবং ১টি মেমোরী কার্ড সহ আটক করা হয়। গ্রেফতারকৃত আসামী সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকার বাসিন্দা মো. রুহুল আমিন তালুকদারের ছেলে।

 

র‌্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় সাকিনস্থ লন্ডন মার্কেট এর সাদিয়া টেলিকম নামক কম্পিউটারের দোকান পরিচালনার আড়ালে কম্পিউটার, পেনড্রাইভ ও মেমোরী কার্ডের মাধ্যমে বিভিন্ন প্রকার পর্ণ ভিডিও, অশ্লীল ছবি ও গান আদান-প্রদান করে আসছিল।

 

অনুসন্ধানে আরও জানা যায়, অসাধু ব্যবসায়ী টাকার বিনিময়ে শিক্ষার্থীসহ বিভিন্ন উঠতি বয়সী তরুণদের মোবাইলে পর্ণোগ্রাফি ভিডিও বিক্রয়, বিতরণ এবং সরবরাহ করে আসছিল। এই বিষয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন