Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে এক পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৭:৩৮ পিএম

রূপগঞ্জে এক পরিবহন চাঁদাবাজ গ্রেফতার
Swapno

বাস চলাচলরত অবস্থায় তাদের থেকে চাঁদা তোলার সময় হাতে-নাতে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। আজ  দুপুরে রুপগঞ্জ থানার তারাবো এলাকা হতে মো. রাজিব নামের সেই চাঁদাবাজকে গ্রেফতার করা হয়।

 

চলাচলরত বিভিন্ন পরিবহবহনের বাস চালক ও হেলপারদের ক্ষয়ক্ষতির ভয় দেখিয়ে ও হুমকি প্রদর্শণ করে তাদের থেকে ১০০ থেকে ২০০ টাকা করে তুলতো সে। অভিযানকালে চাঁদাবাজির নগদ ৩ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়। আসামী চাঁদপুর সদর থানার ফতেহ জঙ্গিপুর এলাকার মৃত মো. হাকিম এর ছেলে।

 

র‍্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী চাঁদাবাজ চক্রের একজন সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ রূপগঞ্জ থানার তারাবো এলাকায় মহাসড়কে চলাচলরত বিভিন্ন পরিবহনের বাস চালক ও হেলপারদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন বাসের চালক বা হেলপার চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামী তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। 

 

এই বিষয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন