রংধনু গ্রুপের উদ্যোগে দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ ও দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৫:৫২ পিএম
বিজয়ের ৫০ বছর উপলক্ষ্যে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুক্তিযুদ্ধে নিহত দেশের বীর সন্তানদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় কায়েতপাড়া ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোনাজাত শেষে দুস্থ্যদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা আলতাফ হোসেন, আলাউদ্দিন, ইউপি সদস্য জসীম উদ্দিন, সেচ্ছাসেবকলীগ নেতা মহিউদ্দিন, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, লুৎফর রহমান মুন্না, ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম তুষার, আশফাকুল আলম জেমিনসহ আরও অনেক।


