ফতুল্লা ৭নং ওয়ার্ডে সেলিমকে সমর্থন জানিয়ে সরে গেলেন মোসলেম
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৬:১৭ পিএম
গতকাল ফতুল্লা ৭নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের প্রার্থী সেলিমকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ভ্যানগাড়ি প্রতীকের মোসলেম।
ফতুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভ্যানগাড়ি প্রতীকের প্রার্থী মোসলেম নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। গতকাল বিকেলে ফতুল্লার’ কায়েমপুর এলাকায় ফয়জুন্নেসা রোমান দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় তিনি এ সিদ্ধান্ত জানান। এসময় ভ্যানগাড়ি প্রতীকের প্রার্থী মোসলেম বলেন, আমরা একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। আমাদের এলাকায় এখনো অনেক উন্নয়ন কাজ বাকী রয়েছে। আমরা চাই সম্মিলিত ভাবে এলাকার উন্নয়ণ করতে।
ঘুড়ি প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সেলিম সম্পর্কে আমার বড় ভাই হন, আমি তাকে পরিপূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। কোন প্রকার ভয়ভীতি বা অন্য কোন কারনে নয় সম্পূর্ণ নিজের ই”ছায় আমি এ নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। ঘুড়ি প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম সেলিম বলেন, মোসলেম আমার খুব আদরের ছোট ভাই। আমি যখন নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করতে প্রস্ততি নেই তখন আমি তাকে বলেছিলাম তুমি আমার প্রস্তাবকারী হও। তখন সে আমাকে বলেছিলো, ভাই আমি এবার নির্বাচন করবো, আমি বলেছিলাম ঠিক আছে করো। তোমার প্রতি আমার দোয়া রইলো। তবে আজকে সে এলাকার উন্নয়ণের স্বার্থে নিজ ই”ছায় আমাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। আমি যদি জয় লাভ করি তাহলে এলাকার প্রতিটি কাজ তাকে সাথেই নিয়েই করবো।
ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, থানা যুবলীগ নেতা আজমত আলী, থানা যুবলীগের সহ-সভাপতি মোক্তার হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিমেল, নূর মোহাম্মদ, হাশেম, আব্দুর রব, মনির হোসেন, শহিদুল ইসলাম এবু, শাহাদাত হোসেন, নিজামুল ইসলাম বকুল, আমীন, ইকবাল মাদবর, আরিফ মাষ্টার, জাকির মাষ্টার, আব্দুস সাত্তার, শাকিল, ইদ্রিস, আব্দুল কাদীর, আনোয়ার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসী।


