ফতুল্লায় চেয়ারম্যান প্রার্থী হোসেনের পক্ষে গণজোয়ার
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৬:২৯ পিএম
আসন্ন ফতুল্লা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী দেলোয়ার হোসেন আনারস মার্কায় ভোট চেয়ে ফতুল্লার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
নারায়ণগঞ্জ সদর উপজেলার আসন্ন ফতুল্লা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কাজী দেলোয়ার হোসেন আনারস মার্কায় ভোট চেয়ে ফতুল্লার ৯টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় তার জনসংযোগ গণ জোয়ারে পরিনত হয়। ওই ইউনিয়নে পরিবর্তনের বার্তার খবর পেয়ে চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেনর গন সংযোগে কয়েক হাজার মানুষ অংশ গ্রহন করেন। বুধবার বিকেলে ফতুল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ডি আইটি মাঠ থেকে এই গণসংযোগ শুরু হয়।
পরে তা ১,২,৩, ৫,৬ নম্বর ওয়ার্ড ঘুরে তার কার্যালয় এসে শেষ হয়। এসময় ফতুল্লা ইউনিয়নের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন বলেন, এখানে নির্বাচন না হওয়ায় আমরা দীর্ঘ ৩০ বছর অবহেলিত ছিলাম। আমাদের এলাকা গুলো যে ভাবে উন্নত হওয়ার কথা ছিল সেভাবে তেমন কিছুই উন্নয়ন হয় নাই। ফতুল্লার মানুষ এবার পরিবর্তন চান। আর সেই পরিবর্তনের মাধ্যমে তারা আমাকে পেতে চান। আর এজন্য আজকে আমার গণসংযোগ এবং উঠান বৈঠকে কয়েক হাজার মানুষের সমাগত হয়। গণসংযোগগুলো গণ জোয়ারে পরিনত হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ফতুল্লা ইউনিয়নের ভোটারদের একটাই দাবী তারা এবার সুষ্ঠ ভাবে ভোট দিতে চায়। এখানে চেয়ারম্যান পদে যে কয়জন প্রার্থী আছে তাদেরকে যেন কোন ভাবে বসিয়ে দেয়ার চাপ না দেয়া হয়। সেই সাথে এখানে কেউ পেশি শক্তির প্রয়োগ করুক আমরা তা চাই না। যদি কেউ এখানে বিশৃঙ্খলা তৈরী করতে আসে বা কোন প্রার্থীকে বাসনোর চাপ দেয় তাহলে এই এলাকার মানুষ তাকে ঘন ধোলাই দিয়ে বিতারিত করবে। আমি আমার মায়ের অনুমতি এবং মুরুব্বিদের অনুরোধে নির্বাচনে দাড়িয়েছি। তাই আমি আমার বিপক্ষ প্রার্থীকে অনুরোধ করবো তারা যেন আমাদের বসানোর জন্য কোন চাপ প্রয়োগ না করেন। আমার মায়ের নির্দেশ হলো আমি যেন নির্বাচন থেকে সরে না দাড়াই। তাই এবার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো। আমি বিশ্বাস করি মানুষ আমাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে সেবা করার সুযোগ দিবে।
এসময় উপস্থিত বক্তারা বলেন, ফতুলল্লায় এবার পরিবর্তনের হাওয়া বইছে। এই ইউনিয়নে এতোদিন যারা দায়িত্ব পালন করেছে তারা তেমন একটি উন্নয়ন করতে পারে নাই। তাই এবার খানকার উন্নয়নের জন্য মানুষ নতুন মুখ দেখতে চায়। আর সেই নতুন মুখ হিসেবে দেলোয়ার হোসেন আমাদের মাঝে এসেছে। আমরা তাকে ফতুল্লা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবো। তিনি আমাদের এই ইউনিয়নকে উন্নয়নের মাধ্যমে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবে। তাই আমরা ফতুল্লাবাসি তাকে জয়ী করতে ঐক্য বদ্ধ হয়ে মাঠে নেমেছি। আশা করি সব কিছু ঠিক থাকলে তিনি নির্বাচিত হবেন।


