Logo
Logo
×

নগরের বাইরে

গোলাকান্দাইল হোড়গাও রোডে ছিনতাই ডাকাতির আতঙ্ক

Icon

রুপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ০৬:৫৩ পিএম

গোলাকান্দাইল হোড়গাও রোডে ছিনতাই ডাকাতির আতঙ্ক
Swapno

রূপগঞ্জের গোলাকান্দাইল হোড়গাও রোডে ছিনতাই ডাকাতির আতঙ্ক, এ রোডে পুলিশের কোন নজরদারি নেই বলে অভিযোগ এলাকাবাসীর। ছিনতাই ডাকাতির ফলে এ রোডে কয়েক গ্রামের মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

 

জানা যায় গোলাকান্দাইল হাট থেকে হোড়গাও পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা হতে না হতেই চলে ছিনতাই ও ডাকাতির ঘটনা। এলাকায় ছিনতাই ও ডাকাতির আতঙ্ক ছড়িয়ে পড়ায় এই রোডে চলাচলরত সকল রিক্সা, ভ্যান চলাচল বন্ধ হয়ে যায়। অভিযোগ উঠেছে এ রোডে চলাচলরত বেবি, সিএনজি, অটো রিক্সার যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারী ও ডাকাতদের হামলার স্বীকার হয়েছে অসংখ্য চালক ও যাত্রীসাধারণ। প্রতিরাতে ছিনতাইয়ের ঘটনা ঘটলেও নেই পুলিশের উপস্থিতি।

 

এলাকাবাসী জানান, গত দুইমাসে প্রায় ৫০টির অধিক ছিনতাই ডাকাতির ঘটনা ঘটেছে। ভুলতা এলাকায় সাত আটটি হাসপাতাল থাকায় এখানে হোড়গাও, দড়িকান্দী, ডহরগাও আড়াই হাজারের অসংখ্য রোগি নিয়ে রাতের বেলা এ রোড দিয়ে আসা যাওয়া করতে হয়। এ রোডে আসলে  রোগিরাও রেহাই পায়নি ছিনতাইকারীদের হাত থেকে। সাইফুল নামের এক বেবি চালক বলেন, প্রায় পনের দিন আগে আমি আড়াইহাজারের এক ডেলিভারির রোগি নিয়ে ডিকেএমসি হাসপাতালে আসছিলাম, আসার সময় এ রোডে অবস্থিত মাস্টার কয়েক ফ্যাক্টরীর সামনে আসতেই কয়েকজন ছিনতাইকারী আমার গাড়ি আটক করে আর আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে সব ছিনিয়ে নেয়। এসময় ছিনতাইকারীরা ধারালো চাকু দিয়ে রোগির সাথে আসা দুইজনকে কুপিয়ে আহত করে।  


এলাকাবাসী জানান ফ্লাইওভার প্রায় দেড় মাস অন্ধকার থাকায় এখানে ছিনতাই ডাকাতির উপদ্রব অনেক বেড়েছে। গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আকবার বলেন, শুধু ফ্লাইওভার না গোলাকান্দাইল হোড়গাও রোডে প্রতিদিন সন্ধ্যার পর থেকেই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। এ ঘটনায় ভুলতা ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমানকে আমি ও আমাদের সাধারন সম্পাদক সাত্তার চৌধুরীও জানিয়েছি। ওনি বিষয়টি নিজে দেখবেন বললেও ছিনতাই ও ডাকাতির ঘটনা এখনো কমেনি।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন