ফতুল্লায় অনলাইন জুয়ারি গ্রেফতার
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ০৪:০২ পিএম
ফতুল্লার শিবু মার্কেট পশ্চিম লামাপাড়া বিউটি ভবন থেকে ইব্রাহিম হোসেন (২৮) নামে এক অনলাইন জুয়ারিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহিম হোসেন কুমিল্লার চান্দিনা থানার রসুলপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। তার দখল হতে অনলাইনে অবৈধ জুয়া খেলায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১১’র মিডিয়া অফিসার এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এসব তথ্য নিশ্চিত করে জানান, শিবু মার্কেট এলাকায় একজন অনলাইন জুয়াড়ি অনলাইন ভিত্তিক বিভিন্ন জুয়ার সাইট ব্যবহার করে অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে নিয়মিত জুয়া খেলে আসছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সরকার কর্তৃক অনুমোদনহীন ও অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে অনলাইন জুয়ার সাইট ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ সে বিভিন্ন জুয়াড়িদের সাথে অনলাইনে জুয়া খেলে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


